ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

খোকসায় সাপের কামড়ে নববধূ ও তার শ্বাশুরীর মৃত্যু

-ছবিঃ প্রতীকী।

কুষ্টিয়ার খোকসায় সাপের কামড়ে নববধূ ও তার শ্বাশুরীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে প্রথমে নববধূ কামরুন্নাহার (১৭) ও শ্বাশুরী জয়নব বেগম (৪৮) চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মারা যান।

জয়ন্তীহাজরা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস শাকিব খান টিপু জানান সোমবার দিনগত রাত মামুদানী পুর গ্রামের গৃহকর্তা আব্দুস ছাত্তারের পরিবারের লোকেরা রাতের খাবারের পর ঘরে  ঘুমতে যায়। রাত ২টার পর নববধূ কামরুন্নাহার তার মাজায় কিসে যেনো কামড় দিয়েছে তিনি  চিৎকার দিলে তার শাশুড়ি জয়নব বেগম পাশের ঘর থেকে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে।

এই সময় জয়নব বেগমকেও সাপে কামড় দেয। রাতেই শুরু হয় গ্রামের ওঝাদের অপচিকিৎসা। এক পর্যায়ে সকাল সাড়ে ৬ টার দিকে তাদেরকে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে ভর্তিকরে চিকিৎসাও দেওয়া হয়। কিছু সময় পর অসুস্থ্য নববধূ ও শশ্বাশুরীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেখানে নেওয়ার পর আগে নববধূ ও পরে তার শ্বাশুরী মৃত্যুবরণ করেন। পরিবার সূত্রে জানা যায় জানান, মাত্র ৬ মাস আগে কামরুন্নাহারের বিয়ে দিয়ে এই বাড়িতে আনা হয়। মেহেদীর রং মুছার আগেই তার জীবন প্রদীপ নিভে গেলো।

নিহত গৃহকত্রীর ছেলে জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের উদ্যোগতা মুন্নাফ হোসেন জানান, রাতে প্রায় একই সময়ে তার মা জয়নব ও ছোট ভাইয়ের স্ত্রী কামরুন্নাহারের হাতে ও মাজায় পোকায় কামড় দেওয়া কথা জানান। ভোরে তাদের হাসপাতালে নেওয়া হয়। পরে কুষ্টিয়ায় রেফার্ড করা হয়। সেখানে নিয়ে চিকিৎসার এক পর্যায়ে আগে নববধূ কামরন্নাহার ও পরে জয়নব বেগমের মৃত্যু হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাউফলে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ

error: Content is protected !!

খোকসায় সাপের কামড়ে নববধূ ও তার শ্বাশুরীর মৃত্যু

আপডেট টাইম : ০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ :