আপডেট টাইম :
০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
২০৩
বার পঠিত
খোকসায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
কুষ্টিয়ার খোকসায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণনাঢ্য র্যালি বের হয়ে শহর ঘুরে উপজেলা চত্বরে শেষ হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক, উপজেলা প্রকল্প কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুমন আহমেদ। পরে উপজেলা চত্বরে স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে হাত ধোয়ার একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধী, সাংবাদিক এবং ছাত্র-ছাত্রীরা। আরও পড়ুনঃ জয়পুরহাটে সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত বিশ্ব হাত ধোয়া দিবসের গুরুত্ব তুলে ধরতে এবং সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এই আয়োজন করা হয়।
কুষ্টিয়ার খোকসায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণনাঢ্য র্যালি বের হয়ে শহর ঘুরে উপজেলা চত্বরে শেষ হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক, উপজেলা প্রকল্প কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুমন আহমেদ।
পরে উপজেলা চত্বরে স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে হাত ধোয়ার একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধী, সাংবাদিক এবং ছাত্র-ছাত্রীরা।