ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

খোকসায় বিএনপি নেতা ও স্বজনদের বাড়ি-দোকানে তালা, আতঙ্ক

ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা উপজেলার কাদিরপুর গ্রামে রাতের অন্ধকারে বিএনপি নেতা ও তাঁদের স্বজনদের তিনটি বসতবাড়ির প্রধান ফটক এবং একটি ওষুধের দোকানে বাইরে থেকে তালা ঝুলিয়ে দিয়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তালাবদ্ধ বাড়িগুলোর মধ্যে রয়েছে ১ নম্বর ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি মো. হযরত আলী, শ্রমিক দলের সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলম এবং শিক্ষক মো. নাসির মাস্টারের বসতবাড়ি। এ ছাড়া কাদিরপুর স্কুল মোড় এলাকায় মো. শরিফুল ইসলামের ওষুধের দোকানেও তালা লাগানো হয়।

ভুক্তভোগী মো. শরিফুল ইসলাম জানান, শুক্রবার জুমার নামাজের পর দোকান খুলতে গিয়ে দেখেন, তাঁর দোকানের তালার ওপর আরেকটি তালা লাগানো রয়েছে। কে বা কারা এ কাজ করেছে, তা তিনি জানেন না। একই এলাকার আরও তিনজনের বাড়িতে তালা লাগানোর ঘটনায় তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবি জানান তিনি।

ভুক্তভোগীরা জানান, সকালে ঘুম থেকে উঠে বাড়ির প্রধান ফটকে তালা ঝুলতে দেখে তাঁরা বিস্মিত হন। এ ঘটনায় পরিবার-পরিজন নিয়ে তাঁরা আতঙ্কে রয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত এবং এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুল রহমান বলেন, এ বিষয়ে তাঁদের কাছে অভিযোগ এসেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

আনন্দমুখর পরিবেশে দেশজুড়ে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে

error: Content is protected !!

খোকসায় বিএনপি নেতা ও স্বজনদের বাড়ি-দোকানে তালা, আতঙ্ক

আপডেট টাইম : ৩৯ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :