ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাজাপুরে মাদক মামলার পলাতক আসামি ও শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে একাধিক মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. নাইমুর রহমান সৌরভ ওরফে খৈয়ামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ইন্দ্রপাশা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সৌরভ উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পশ্চিম ইন্দ্রপাশা এলাকার সামসের হাওলাদার ওরফে সামসের ডাকাতের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তাঁর এক বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার ৫০০ টাকা অর্থদণ্ড হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, গ্রেপ্তার আসামিকে শুক্রবার সকালে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

ঝালকাঠির রাজাপুরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. আনিচ হাওলাদার (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে রাজাপুর থানায় মামলা করেছেন। শুক্রবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আনিচ হাওলাদার উপজেলার সদর ইউনিয়নের পূর্ব আঙ্গারিয়া এলাকার মৃত মোক্তার আলী হাওলাদারের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, শিশুটির মা প্রবাসে থাকায় সে তার নানা বাড়িতে বসবাস করে। অভিযুক্ত ব্যক্তি শিশুটির পরিবারের পরিচিত হওয়ায় পরিবারের সঙ্গে সুসম্পর্কের সুবাদে তার কাছে যাওয়ার সুযোগ পেতেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এজাহারের অভিযোগ অনুযায়ী, গত ১৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে পূর্ব আঙ্গারিয়া এলাকায় একটি কলাবাগানের পাশে শিশুটিকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। পরে গত গত ১১ অক্টোবর দুপুর ৩টার দিকে অভিযুক্ত ব্যক্তির দোকানে নিয়ে শিশুটির সঙ্গে একই ধরনের অপচেষ্টার অভিযোগ ওঠে। এজাহারে আরও বলা হয়, দ্বিতীয় ঘটনার সময় শিশুটির চিৎকার আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে সরে যান। পরে শিশুটির পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। এ ঘটনায় শিশুটির বাবা থানায় মামলা করেন। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, অভিযুক্ত আনিচ হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাঁকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে চাকরি, পদ ৩৯

error: Content is protected !!

রাজাপুরে মাদক মামলার পলাতক আসামি ও শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

আপডেট টাইম : এক ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :