ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

খেলাধুলা মানুষের মনমানসিকতা সুন্দর করেঃ -এমপি নিক্সন চৌধুরী

-ফরিদপুরের সদরপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্ণামেন্ট উদ্বোধন ও সড়ক নির্মাণের ফলক উন্মোচন করেন এমপি নিক্সন চৌধুরী।

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, খেলাধুলা মানুষের শরীর স্বাস্থ্য ভালো রাখে, পাশাপাশি মানুষের মনমানসিকতা উন্নত করে। সদরপুরে অতিশীঘ্রই শেখ রাসেল আধুনিক স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু করা হবে। আগামীতে খেলাধুলায় যাতে বালক-বালিকারা উৎসাহিত হয় সেজন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অপরদিকে ভাষাণচর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সড়ক নির্মাণ কাজের উদ্বোধনী সভায় তিনি বলেন, সদরপুরের সকল রাস্তাঘাট অতিশীঘ্রই পাকাকরণ করা হবে। একটি রাস্তাও কাঁচা থাকবে না। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলেই আমরা উন্নয়ন করতে পারছি। আগামীতে শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনার জন্য সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি গতকাল শনিবার বিকেলে সদরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট, বালক (অনুর্ধ-১৭) ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্ট, বালিকা (অনুর্ধ-১৭) উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সদরপুর উপজেলা স্টেডিয়াম মাঠে আয়োজিত খেলায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ জামসেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রহিমা খাতুন সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যন, সাংবাদিক, সুশীল সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, উদ্বোধনী খেলায় বালক (অনুর্ধ-১৭) সদরপুর ইউনিয়ন একাদশ চরবিষ্ণুপুর ইউনিয়ন একাদশকে ১-০ গোলে, অপর খেলায় কৃষ্ণপুর ইউনিয়ন একাদশ চরনাছিরপুর ইউনিয়ন একাদশকে ২-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়। পরে এলজিইডির বরাদ্দে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে ভাষাণচর ইউপি অফিস থেকে বাবুরচর হাট ভায়া যাত্রীছাউনি সড়ক বিসি দ্বারা উন্নয়ন কাজের ফলক উন্মোচন করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় পূজামণ্ডপে নগদ অর্থ ও গেঞ্জি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল-আমিন

error: Content is protected !!

খেলাধুলা মানুষের মনমানসিকতা সুন্দর করেঃ -এমপি নিক্সন চৌধুরী

আপডেট টাইম : ০৩:১৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩
মোঃ হুমায়ুন কবির তুহিন, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :