ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কৃষকের ওপর দুর্বৃত্তদের হামলা থানায় পাল্টা-পালটি অভিযোগ

রবিউল ইসলাম রুবেল:

ফরিদপুরের বোয়ালমারীতে জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে মুক্তার হোসেন (৫০) নামে এক কৃষকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পরে কৃষকের আগে এসে পাল্টাভাবে কৃষকের বিরুদ্ধেও একটি মিথ্যা অভিযোগ দিয়েছে প্রতিপক্ষ।

.

ভুক্তভোগী কৃষক মুক্তার হোসেন জানান, উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা তিনি। দীর্ঘদিন ধরে প্রতিবেশী মিজানুর রহমানের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছে। ১৫ এপ্রিল রাতে গোহাইলবাড়ী-নওপাড়া সড়কে যাওয়ার সময় একা পেয়ে মিজানুর রহমান ও তার লোকজন তার ওপর হামলা চালায়। তারা লাঠিসোঁটা দিয়ে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। পরে তার চিৎকারে স্থানীয়রা এবং স্বজনরা এসে তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

.

মুক্তার হোসেন এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন—মৃত আব্দুল আজিজের ছেলে মিজানুর রহমান (৫৫), মৃত তিজারদ্দিনের ছেলে আইয়ুব আলী, তার ছেলে নাজমুল (২৫), ও আব্দুস সত্তারের ছেলে সিদ্দিক (৩৫)।

.

অভিযোগকারী আরও জানান, হামলার ঘটনাটি আড়াল করতে এবং চাপ সৃষ্টির উদ্দেশ্যে প্রতিপক্ষ তার বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছে—যেখানে বলা হয়েছে, তিনি নাকি তাদের জমি থেকে পেঁয়াজ উত্তোলন করে নিয়ে গেছেন। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।

.

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। উভয়পক্ষের বক্তব্য যাচাই করে তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

কৃষকের ওপর দুর্বৃত্তদের হামলা থানায় পাল্টা-পালটি অভিযোগ

আপডেট টাইম : ০৬:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার :