ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত -২

কুষ্টিয়া সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই ভ্যান যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালক ও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার বিত্তিপাড়া বাজার এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন আলমডাঙ্গা উপজেলার জামজামী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ছলেমান আলী (৪৫) এবং ভদুয়া গ্রামের আফতাব মন্ডলের ছেলে উসমান (৬০)।

আহতরা হলেন ভ্যানচালক কামাল (৪৫) ও যাত্রী নজরুল (৪০)। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত ও নিহতরা একই এলাকার বাসিন্দা। তারা মাংসের ব্যবসা করতেন। গরু কেনার জন্য তারা কুষ্টিয়ার বালিয়াপাড়া হাটে যাচ্ছিলেন।

এসব বিষয় ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে কুষ্টিয়াগামী দ্রুতগতির একটি ট্রাক একটি যাত্রীবাহী ভ্যানের পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই উসমান নামের একজনের মৃত্যু হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছলেমান আলী নামের আরেক ব্যক্তির মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি ইদ্রিস আলী জানান, কুষ্টিয়াগামী দ্রুতগতির ট্রাক যাত্রীবাহী ভ্যানে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়। এ ঘটনার পর ট্রাকের চালক পলাতক আছেন। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে ২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ‘পাইপ নাছির’ গ্রেপ্তার

error: Content is protected !!

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত -২

আপডেট টাইম : ০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ :