দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
২৯৬
বার পঠিত
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ম্যুরালে রক্তঃ যুবক আটক
কুষ্টিয়ার দৌলতপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে রক্ত মাখানোর অভিযোগে হালিম (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে দৌলতপুর থানার সামনে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে রক্ত মাখানো হয়। আটক হালিম দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের আব্দুল মোতালেব হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে দৌলতপুর থানার সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে রক্ত দেখতে পান পথচারীরা। পরে থানায় খবর দিলে ওসি জাবিদ হাসান নিজে উপস্থিত থেকে তাড়াহুড়া করে ম্যুরালটি ধুয়ে মুছে পরিষ্কার করেন। ম্যুরালে রক্ত মাখানোর অভিযোগে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। এ ব্যাপারে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা বলেন, থানার সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে রক্ত মাখানোর ঘটনাকে আমরা বড় ধরনের আঘাতের আভাস বলে মনে করছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শাস্তির দাবি জানান তারা। আরও পড়ুনঃ কুষ্টিয়ায় অস্ত্র মামলায় ১জনের ১০ বছর কারাদন্ড দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবিদ হাসান বলেন, বঙ্গবন্ধুর ম্যুরালে রক্ত মাখানোর অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি মানসিক প্রতিবন্ধী। আগে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
কুষ্টিয়ার দৌলতপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে রক্ত মাখানোর অভিযোগে হালিম (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে দৌলতপুর থানার সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে রক্ত দেখতে পান পথচারীরা। পরে থানায় খবর দিলে ওসি জাবিদ হাসান নিজে উপস্থিত থেকে তাড়াহুড়া করে ম্যুরালটি ধুয়ে মুছে পরিষ্কার করেন। ম্যুরালে রক্ত মাখানোর অভিযোগে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।
এ ব্যাপারে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা বলেন, থানার সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে রক্ত মাখানোর ঘটনাকে আমরা বড় ধরনের আঘাতের আভাস বলে মনে করছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শাস্তির দাবি জানান তারা।
দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবিদ হাসান বলেন, বঙ্গবন্ধুর ম্যুরালে রক্ত মাখানোর অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি মানসিক প্রতিবন্ধী। আগে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।