ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় প্রতীক বরাদ্দের আগেই শোডাউন

কুষ্টিয়ার খোকসায় আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের নৌকার প্রার্থী আব্দুর রাজ্জাক নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে রবিবার (০৫ ডিসেম্বর) বিকেলে শত শত নেতাকর্মী নিয়ে মোটরসাইকেল শোডাউন করেছেন।

অথচ ২০১৬ সালের নির্বাচনী বিধিমালা অনুযায়ী ক্রমিক নং ১৩ তে স্পষ্টভাবে বলা আছে প্রতীক বরাদ্দের আগে কোনোপ্রকার মিছিল কিংবা শোডাউন করা যাবে না।

বিকালে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগের উদ্দেশ্যে বর্তমান জয়ন্তী হাজরা ইউনিয়নের চেয়ারম্যান ও নৌকার প্রার্থী আব্দুর রাজ্জাক শত শত নেতাকর্মী নিয়ে ইউনিয়নব্যাপী জনসংযোগ চালান।

এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি করেছে। ভোটের মাঠ উত্তপ্ত করার লক্ষ্যেই এমন কাজ করেছেন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এমনটাই জানিয়েছেন সাধারণ মানুষ। এবার তার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আব্দুস শকীব খান টিপুসহ পাঁচজন স্বতন্ত্র প্রার্থী।

স্বতন্ত্র প্রার্থী আব্দুস শকীব খান টিপু বলেছেন, আব্দুর রাজ্জাক বহিরাগত লোকজন ভাড়া করে এনে ইউনিয়নব্যাপী মোটরসাইকেল শোডাউন করেন। এতে সাধারণ ভোটারদের মাঝে ভীতির সঞ্চার হয়েছে। এছাড়াও তিনি (আব্দুর রাজ্জাক) তার সমর্থকদের বৈঠা বানিয়ে প্রস্তুত থাকতে বলেছেন।

অভিযুক্ত নৌকার প্রার্থী আব্দুর রাজ্জাককে মুঠোফোনে ফোনে একাধিকবার ফোন দিলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়। খোকসা নির্বাচন অফিসার রশিদুল আলম জানান, দুপুরে আব্দুর রাজ্জাক মোটরসাইকেল শোডাউন করেছেন তা সাংবাদিকদের মাধ্যমে জানতে পারলাম। যদি ঘটনা সত্য হয় তাহলে তিনি অবশ্যই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। ঘটনার সত্যতা যাচাই করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নাটোরের বাগাতিপাড়ায় খেজুরগাছ ঝোড়ার ব্যস্ততায় গাছিরা

error: Content is protected !!

কুষ্টিয়ায় প্রতীক বরাদ্দের আগেই শোডাউন

আপডেট টাইম : ০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ :