ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়া-৪: স্বতন্ত্র প্রার্থীর সভায় হামলা, ইউপি সদস্যের কারাদণ্ড

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফের নির্বাচনি সভায় গাড়ি ভাঙচুর করার অভিযোগে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক ইউনিয়ন পরিষদের এক সদস্যকে জেল ও জরিমানা করা হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় কুমারখালী উপজেলার নন্দলানপুর ইউনিয়নের সোন্দাহ মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে আটকের পর মো. শরিফ নামের ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরিমানা ও একদিনের কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ (বুধবার) বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জের সমর্থক ইউপি সদস্য শরিফের নেতৃত্বে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়। স্থানীয় লোকজন শরিফকে আটক করে প্রশাসনকে খবর দেয়। উপজেলা প্রশাসন ঘটনাস্থল গিয়ে ভ্রম্যমাণ আদালত পরিচালনা করে শরিফকে ৫ হাজার টাকা জরিমানা ও একদিনের কারাদণ্ড দেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম বলেন, গাড়ি ভাঙচুর করায় স্থানীয় ইউপি সদস্য শরিফকে ভ্রাম্যমাণ আদালত ১ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত বলেন, নির্বাচনী আচরণ বিধিমালা ১১(ক) ধারা মোতাবেক স্বতন্ত্র প্রার্থীর সভা সমাবেশে হামলা ও গাড়ি ভাঙচুর করায় ভ্রাম্যমান আদালতে একজনকে ৫ হাজার টাকা জরিমানা ও ১ দিনের কারাদণ্ড দিয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২ হাজার ৫০০ কোটি ডলার জরিমানা

error: Content is protected !!

কুষ্টিয়া-৪: স্বতন্ত্র প্রার্থীর সভায় হামলা, ইউপি সদস্যের কারাদণ্ড

আপডেট টাইম : ১১:১৭ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :