মো. মারুফ হোসেন বিপিএম পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় গত কাল দুপুর র্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়া কোম্পানির একটি চৌকস অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন চিলমারী ইউনিয়ন খাজিরাথাক গ্রামে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনাকালে মাদক ব্যবসায়ী মোছা. শেফালি খাতুন (৫০), স্বামী-মো. ওমর ব্যাপারী, সাং-খাজিরাথাক, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া এর হেফাজত থেকে ১৯৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় (যাহার আনুমানিক মূল্য ৫৮,০৮,০০০/-টাকা), সেই সাথে মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি, ২টি হাসুয়া এবং মাদক বিক্রির নগদ ৯৯,০০০/- টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ পারিবারিকভাবে মাদক ব্যবসা চালিয়ে আসছে এবং মাদক ব্যবসার কাজে দেশীয় অস্ত্রের পাশাপাশি বিদেশি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আসছে। আরও পড়ুনঃ মানুষের কাছে আর হাত পাততে হবে না প্রতিবন্ধী আকুকে উক্ত আসামি কুষ্টিয়া, পাবনা এবং রাজশাহী জেলার বিভিন্ন থানা এলাকায় অভিনব কায়দায় মাদক বিক্রি করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মো. মারুফ হোসেন বিপিএম পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় গত কাল দুপুর র্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়া কোম্পানির একটি চৌকস অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন চিলমারী ইউনিয়ন খাজিরাথাক গ্রামে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযান পরিচালনাকালে মাদক ব্যবসায়ী মোছা. শেফালি খাতুন (৫০), স্বামী-মো. ওমর ব্যাপারী, সাং-খাজিরাথাক, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া এর হেফাজত থেকে ১৯৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় (যাহার আনুমানিক মূল্য ৫৮,০৮,০০০/-টাকা), সেই সাথে মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি, ২টি হাসুয়া এবং মাদক বিক্রির নগদ ৯৯,০০০/- টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ পারিবারিকভাবে মাদক ব্যবসা চালিয়ে আসছে এবং মাদক ব্যবসার কাজে দেশীয় অস্ত্রের পাশাপাশি বিদেশি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আসছে।
উক্ত আসামি কুষ্টিয়া, পাবনা এবং রাজশাহী জেলার বিভিন্ন থানা এলাকায় অভিনব কায়দায় মাদক বিক্রি করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।