ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের সংলগ্নে এমএন্ডবি প্লাইউড কারখানায় আগুন

মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়া শহরের কালিশংকরপুর এলাকায় কুষ্টিয়া – রাজবাড়ী সড়কের পাশে এমএন্ডবি প্লাইউড ইন্ড্রাস্টিজ নামের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এই আগুন লাগে। কারখানাটিতে কাঠ দিয়ে প্লাইউড বোর্ড তৈরি করা হতো।

কারখানার কর্মকর্তা ও কর্মচারীরা বলেন (১৬ জানুয়ারি) বৃহস্পতিবার সাড়ে ১২টার দিকে প্রেস মেশিন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে কারখানার নিচতলায় ও দ্বিতীয় তলায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস কর্মীরা । তবে এতে কেউ আহত হয়নি। ক্ষতির পরিমাণও সামান্য বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম বলেন, প্লাইউড বোর্ড তৈরির কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কারখানার প্রেস মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রেস মেশিনের তেলের লাইন জ্যাম হয়ে আগুনের সূত্রপাত হয়। পরে কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। এতে কিছুটা ক্ষতি হয়েছে, তবে খুব বেশি ক্ষতি হয়নি। কেউ হতাহত হয়নি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের সংলগ্নে এমএন্ডবি প্লাইউড কারখানায় আগুন

আপডেট টাইম : ০৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :