ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টারকুষ্টিয়া মেডিকেল কলেজ ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. আলরাহাত ইবনে ওয়াহাব রোমিও এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. আবু সাদ শাহ্কে দায়িত্ব দেওয়া হয়েছে।শনিবার (২১ নভেম্বর) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।ঘোষিত কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন মো. মেহেদী হাসান। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সোহানুর রহমান সোহান ও মোছা. তানজিলা আফরোজ। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. আসমাউল হোসেন আসিফ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী তানিম উজ জামান।এছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন তাসাদ্দিক আহনাফ তানজীম। সহসাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারহান কিবরিয়া ও মো. সাকিব আল আসাদ।কমিটির অন্যান্য পদে রয়েছেন দপ্তর সম্পাদক সারোয়ার সিয়াম, প্রচার সম্পাদক মো. মেহেদী হাসান শুভ, ছাত্রীবিষয়ক সম্পাদক তাসফিয়া তাজরীমিন, ধর্মবিষয়ক সম্পাদক মো. সজল এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিরাজ আহম্মেদ।বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরে কমিটি ঘোষণার মধ্য দিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ ছাত্রদলের এই সর্বপ্রথম নতুন সাংগঠনিক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার
কুষ্টিয়া মেডিকেল কলেজ ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. আলরাহাত ইবনে ওয়াহাব রোমিও এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. আবু সাদ শাহ্কে দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন মো. মেহেদী হাসান। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সোহানুর রহমান সোহান ও মোছা. তানজিলা আফরোজ। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. আসমাউল হোসেন আসিফ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী তানিম উজ জামান।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন তাসাদ্দিক আহনাফ তানজীম। সহসাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারহান কিবরিয়া ও মো. সাকিব আল আসাদ।
কমিটির অন্যান্য পদে রয়েছেন দপ্তর সম্পাদক সারোয়ার সিয়াম, প্রচার সম্পাদক মো. মেহেদী হাসান শুভ, ছাত্রীবিষয়ক সম্পাদক তাসফিয়া তাজরীমিন, ধর্মবিষয়ক সম্পাদক মো. সজল এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিরাজ আহম্মেদ।
বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরে কমিটি ঘোষণার মধ্য দিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ ছাত্রদলের এই সর্বপ্রথম নতুন সাংগঠনিক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।