ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়া দৌলতপুরের ১৪ পুজা মণ্ডপে সিসি ক্যামেরা উপহার দিলেন উপজেলা চেয়ারম্যান

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ আহমেদ মামুন উপজেলার ১৪টি পূজা মণ্ডপে সিসি (ক্লোজ সার্কিট ক্যামেরা) ক্যামেরা উপহার দিলেন।বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার পর তিনি নিজ উদ্যোগে ১৪টি পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদকদের হাতে সিসি ক্যামেরা তুলে দেন।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু দুলাল দেবনাথ জানান, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন সাহেবের এ উদ্যোগ কে আমরা স্বাগত জানাই। তিনি আমাদের পাশে সব সময় ছিলেন, আছেন এবং থাকবেন বলেও দেবনাথ আশা প্রকাশ করেন।

উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু কুমার দাস জানান, উপজেলা চেয়ারম্যান মামুন সাহেব সব সময় আমাদের সহযোগিতা করেন। শালিমপুর কর্মকার পাড়া মাতৃ-মন্দিরের সভাপতি অজিত কর্মকার জানান, উপজেলা চেয়ারম্যানের এ উদ্যোগ আমাদের মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে সহায়ক হবে।

উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন জানান, বর্তমানে একটি মহল দেশকে অস্থিতিশীল করার জন্য নানা ধরণের ষড়যন্ত্র করছে। ঠিক এই সময়ে সনাতন ধর্মালম্বীদের বড় উৎসব দুর্গা পূজা হচ্ছে। এ অবস্থায় তারা নিরাপদ ও নির্বিঘ্নে যেন তাদের উৎসব পালন করতে পারে তার সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসাবে উপজেলার ১৪টি পূজামণ্ডপে আমি নিজে উদ্যোগ নিরয় সিসি ক্যামেরা বিতরণ করেছি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কর্মী নেবে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক, রয়েছে বৈশাখী ভাতাসহ নানা সুবিধা

error: Content is protected !!

কুষ্টিয়া দৌলতপুরের ১৪ পুজা মণ্ডপে সিসি ক্যামেরা উপহার দিলেন উপজেলা চেয়ারম্যান

আপডেট টাইম : ০৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :