ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়া কলেজ ছাত্র হত্যা মামলার ৫ আসামি আটক

কুষ্টিয়ার দৌলতপুরে পিকনিক করা নিয়ে বিরোধের জেরে কলেজ ছাত্র নিরব হোসেন রাব্বী (১৯) কে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহার নামীয় ৫ আসামিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-১২)। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার সময় রাজধানীর শাহাবাগ থেকে তাদের আটক করা হয়।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা দেড়টার সময় র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়ার্ডন লীডার ইলিয়াস খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।

আটক ব্যক্তিরা হলেন, দৌলতপুর উপজেলার সোনাইকুন্ডি গ্রামের মিজানুর রহমানের ছেলে সোয়ায়েব বিশ্বাস এবং মাহি বিশ্বাস, মুকুল মন্ডলের ছেলে মিদুল মন্ডল, কামাল মন্ডলের ছেলে হৃদয় মন্ডল, শিমুল মন্ডলের ছেলে তানহা মন্ডল।

র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়ার্ডন লীডার ইলিয়াস খান জানান, গত ৩০ আগষ্ট কুষ্টিয়ার দৌলতপুর থানার সোনাইকুন্ডি গ্রামে পিকনিককে কেন্দ্র করে কলহের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নিরব হোসেন রাব্বি (১৯), নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়।

নিরব হোসেন রাব্বি স্থানীয় নুরুজ্জামান বিশ্বাস ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং সোনাইকুন্ডি গ্রামের মসলেম আলীর ছেলে। এ ঘটনার প্রেক্ষিতে নিহতের চাচা বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই গোয়েন্দা নজরদারি শুরু করেন র‍্যাব সদস্যরা।

পরে গোপন তথ্যের ভিত্তিত্বে রাজধানীর শাহাবাগ থেকে ৫ আসামীকে আটক করা হয়। পরে আটক আসামীদেরকে দৌলতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ আসামীদের আদালতে সৌপর্দ করলে আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মধ্যবিত্তের ডিম খাওয়া অর্ধেকের বেশি কমেছে: নাহিদ ইসলাম

error: Content is protected !!

কুষ্টিয়া কলেজ ছাত্র হত্যা মামলার ৫ আসামি আটক

আপডেট টাইম : ০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
মোঃ জিয়াউর রহমান দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :