ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীকে মারধরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আবু আহাদ আল মামুনকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। আজ  ৭ মে, মঙ্গলবার সকালে আবু আহাদ বাদী হয়ে ১১ জনের নামে থানায় মামলা করেছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে কুষ্টিয়া সদর থানা  পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,কুষ্টিয়া সদর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের চরমিলপাড়া এলাকার রেজাউল করিম (৩৫), শহীদ (৩৩) ও গিরিশ শাহিম (৩২। তাঁরা স্থানীয় কাউন্সিলর কিশোর কুমার ঘোষ জগতের সমর্থক।

মামলায় সদর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কিশোর কুমার ঘোষ জগৎকে প্রধান আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক। এসব তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা।

গতকাল ৬ মে,সোমবার রাত ৮টার দিকে ওয়ার্ড কাউন্সিলর কিশোর কুমার ঘোষের নেতৃত্বে ও তাঁর সমর্থকেরা নির্বাচনী অফিসে ঢুকে চেয়ারম্যান পদপ্রার্থী আবু আহাদকে মারধর ও অপহরণের চেষ্টা করেন। আহত অবস্থায় তাঁকে রাতেই কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

৮ মে প্রথম ধাপে অনুষ্ঠিত কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচনে আবু আহাদ মোটরসাইকেল প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান আতা। তিনি আনারস প্রতীক নিয়ে লড়ছেন। আতা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুব উল আলম হানিফের চাচাতো ভাই।

প্রার্থী আবু আহাদ আল মামুন বলেন, থানায় মামলা দায়ের করেছি। আমি শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ। হামলাকারীরা আমার মাথা, বুক ও পিঠে আঘাত করেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-চীন করিডোর: নতুন সম্ভাবনার

error: Content is protected !!

কুষ্টিয়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীকে মারধরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

আপডেট টাইম : ০২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :