ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ার নুসরাত ডিবি হেফাজত থেকে ছাড়া পেয়েছে,তাকে নির্যাতন করা হয়নি

মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে আজ বৃহস্পতিবার ছেড়ে দেওয়া হয়েছে। ডিবি হেফাজত থেকে ছাড়া পাওয়া সমন্বয়কদের একজন নুসরাত তাবাসসুম জ্যোতি। তাঁর বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা বাগুয়ান গ্রামে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী। গত রোববার তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়।

নুসরাতের বাবা আব্দুল হালিম বলেন, ডিবি হেফাজতে নির্যাতন বা অন্য কোনো সমস্যা হয়নি, মেয়েকে আলাদা রাখা হয়েছিল।

আব্দুল হালিম উপজেলার কেসিবিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ডিবি হেফাজত থেকে মেয়ের ছাড়া পাওয়ার বিষয়টি নিশ্চিত করে আজ সন্ধ্যায় মোবাইল ফোনে তিনি ওই কথা বলেন। তিনি বর্তমানে রাজধানীর মিরপুরে এক আত্মীয়ের বাড়িতে পরিবারসহ অবস্থান করছেন। আজ দুপুরে পরিবারের জিম্মায় নুসরাত তাবাসসুম জ্যোতিকে ছেড়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান।

ডিবি হেফাজতে মেয়েকে কোনো প্রকার নির্যাতন করা হয়েছে কিনা জানতে চাইলে জবাবে আব্দুল হালিম বলেন, মেয়ে ফিরে আসার পর তার সঙ্গে কথা হয়েছে। সে জানিয়েছে, কোনো সমস্যা হয়নি। তাকে আলাদা রাখা হয়েছিল। জোর করে কোনো বিবৃতি নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, মেয়ের ক্ষেত্রে এমন কিছু হয়নি।

বিভিন্ন সূত্রে জানা গেছে মেয়েকে ডিবি হেফাজতে নেওয়ার পর আপনাদেরও দৌলতপুর থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে নুসরাতের বাবা বলেন, এমনটা নয়, আমরা মেয়ের খবর জানতে পেরে ঢাকায় এসেছিলাম। আমি নিজেও অসুস্থ। চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছি। তবে বিশ্রামে থাকায় নুসরাতের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ম্যাচের কভেন্ট্রি, ইংল্যান্ডের ব্রুক—আরও যাঁরা আছেন দুর্ভাগাদের তালিকায়

error: Content is protected !!

কুষ্টিয়ার নুসরাত ডিবি হেফাজত থেকে ছাড়া পেয়েছে,তাকে নির্যাতন করা হয়নি

আপডেট টাইম : ১০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপােটার :