ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ার দৌলতপুরে ইউপি চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত ইউপি চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টু হত্যা মামলার প্রধান আসামি তরিকুল ইসলাম টুকুকে (৪৬) গ্রেপ্তার করেছে র‍্যাব।

হত্যা মামলার প্রধান আসামি টুকু পাবনা সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় আত্মগোপনে ছিলেন। র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল সোমবার (১৪ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। কুষ্টিয়া র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার তরিকুল ইসলাম টুকু দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের মহির উদ্দিন আহমেদের ছেলে। গত ৩০ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে পূর্ব পরিকল্পিতভাবে ইউপি চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টুকে এলোপাতাড়ি গুলি করে প্রতিপক্ষের টুকু বাহিনীর লোকজন। ঘটনাস্থলে সেন্টু চেয়ারম্যান মারা যান।

এ ঘটনায় ১ অক্টোবর নিহত চেয়ারম্যানের ছেলে আহসান হাবীব কনক বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেন। মামলায় টুকুকে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। মোট ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আসামি হিসেবে আরও ৮-১০ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মামলার পলাতক আসামিরা হলেন— সোহাগ হোসেন (গিট্টু), রওশন, রাসেল, লালন, নাঈম, শামসের আলী গিট্টু, আল আমিন, হিমেল ও ইরাক। এরা টুকুর নেতৃত্বে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত বলে জানা গেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

কুষ্টিয়ার দৌলতপুরে ইউপি চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট টাইম : ০৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :