ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ার দৌলতপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

ছবিঃ প্রতীকী।

কুষ্টিয়ার দৌলতপুর সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বর কাজল হোসেনকে (৪২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৫ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে নিহতের বাড়ির পাশে সর্দারপাড়া মোড়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে পিঠে ও ঘাড়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে সেখান থেকে উদ্ধার করে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (১৬ মার্চ) ভোর ৫টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাজল হোসেনের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও হত্যার সঙ্গে জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি।

কাজল হোসেন দৌলতপুর সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ইউনিয়ন যুবলীগের নেতা। তার বাবার নাম মো. সুন্নত।

নিহতের ছোট ভাইয়ের স্ত্রী আরিফা খাতুন বলেন, ঘটনার পর থেকেই আশঙ্কাজনক অবস্থায় ছিলেন কাজল মেম্বার। ভোর ৫টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

কুষ্টিয়ার দৌলতপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ০৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :