ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ার কুমারখালীতে বিয়ের আসরে খাবার রেখে পালালেন বর

কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের জাহেদপুর গ্রামে, বিয়ে বাড়িতে বর ও বরযাত্রীদের খানা খাওয়ায় ব্যস্ত কনে বাড়ির লোকজন। তবে কনে (১৪) অপ্রাপ্ত বয়স্ক। সে সময় আকস্মিকভাবে উপস্থিত হন ম্যাজিস্ট্রেটের সরকারি গাড়ি। গাড়ির উপস্থিতি টের পেয়ে খাবার ফেলে দ্রুত পালিয়ে যান বর ও অন্যান্যরা। তবে বরের দুলাভাইকে আটকের পর পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। বিয়ের আসরটি পণ্ড করে নেয়া হয় মুচলেকা।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের জাহেদপুর গ্রামে শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। সেখানে বাল্যবিবাহ প্রতিরোধে অভিযান ও আদালত পরিচালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত। আদালতকে সহযোগিতা করে পুলিশ।

জরিমানা গোনা বরের দুলাভাইয়ের নাম ওবাইদুল ইসলাম। তিনি কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর গ্রামের সিরাজ বিশ্বাসের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে আদালতের ভুয়া কাগজপত্র তৈরি করে উপজেলার কয়া ইউনিয়নের চরবানিয়াপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে বিপ্লবের (২১) সঙ্গে জাহেদপুর গ্রামের সপ্তম শ্রেণির এক ছাত্রীর কথিত বাল্যবিয়ে হয়। যা দেশের আইনে অবৈধ।

আরো জানা গেছে, শুক্রবার বরযাত্রী নিয়ে বরপক্ষ কথিত বিয়ের কনে নিতে এসেছিলেন। সেসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযান টের পেয়ে বর ও অন্যান্য দ্রুত পালিয়ে যান। পরে বিয়ের আসর পণ্ড করে এমন অবৈধ কাজে সহযোগিতার করার অপরাধে বরের দুলাভাইকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বাল্যবিয়ে দেবে না- এই মর্মে মুচলেকা নেয়া হয়।

এ তথ্য নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত বলেন, ভুয়া কাগজপত্র তৈরি করে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অনুষ্ঠান করে বাল্য বিয়ে দেওয়া হচ্ছিল। খবর পেয়ে ঐ বাল্যবিয়ে বন্ধ ও বিয়ের আসর পণ্ড করা হয়েছে। অবৈধভাবে কাজে সহযোগিতার জন্য একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা ও মুচলেকা নেয়া হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ–আলজেরিয়া চুক্তি সই

error: Content is protected !!

কুষ্টিয়ার কুমারখালীতে বিয়ের আসরে খাবার রেখে পালালেন বর

আপডেট টাইম : ১০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :