কুষ্টিয়ায় ৬০ পিস ট্যাপেন্টাডলসহ ৩ জন গ্রেফতার, কারাদণ্ড
ইসমাইল হোসেন বাবু, সিনিয়ার স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার মিরপুর, কুমারখালী ও সদর থানার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক অভিযানে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) বসিয়ে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে এ অভিযান পরিচালিত হয়।দণ্ডপ্রাপ্তরা হলেন— মিরপুর উপজেলার চিতলিয়া গ্রামের মৃত মার্জুল বিশ্বাসের ছেলে শফিকুল ইসলাম (৩৫), একই এলাকার সাহেব আলীর ছেলে মো. কালু (৪৫) এবং কুমারখালী উপজেলার সেউড়িয়া মন্ডলপাড়া গ্রামের মেহেবুলের ছেলে বাশিরুল ইসলাম (২১)।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ‘খ’ সার্কেল, কুষ্টিয়া সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া সদর, মিরপুর ও কুমারখালী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ওই তিনজনকে আটক করা হয়।পরিদর্শক খবির আহমেদ ও উপ-পরিদর্শক মো. ইকবাল হোসেনের প্রসিকিউশনের ভিত্তিতে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মেহেদী হাসান রিফাত এবং মনিরা আকতার মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শফিকুল ইসলামকে ৩ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড (অনাদায়ে বিনাশ্রম কারাদণ্ড), মো. কালুকে ৩ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড (অনাদায়ে বিনাশ্রম কারাদণ্ড) এবং বাশিরুল ইসলামকে ৮ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড (অনাদায়ে বিনাশ্রম কারাদণ্ড) প্রদান করা হয়। সাজা ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত...
ইসমাইল হোসেন বাবু, সিনিয়ার স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার মিরপুর, কুমারখালী ও সদর থানার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক অভিযানে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) বসিয়ে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে এ অভিযান পরিচালিত হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— মিরপুর উপজেলার চিতলিয়া গ্রামের মৃত মার্জুল বিশ্বাসের ছেলে শফিকুল ইসলাম (৩৫), একই এলাকার সাহেব আলীর ছেলে মো. কালু (৪৫) এবং কুমারখালী উপজেলার সেউড়িয়া মন্ডলপাড়া গ্রামের মেহেবুলের ছেলে বাশিরুল ইসলাম (২১)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ‘খ’ সার্কেল, কুষ্টিয়া সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া সদর, মিরপুর ও কুমারখালী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ওই তিনজনকে আটক করা হয়।
পরিদর্শক খবির আহমেদ ও উপ-পরিদর্শক মো. ইকবাল হোসেনের প্রসিকিউশনের ভিত্তিতে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মেহেদী হাসান রিফাত এবং মনিরা আকতার মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শফিকুল ইসলামকে ৩ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড (অনাদায়ে বিনাশ্রম কারাদণ্ড), মো. কালুকে ৩ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড (অনাদায়ে বিনাশ্রম কারাদণ্ড) এবং বাশিরুল ইসলামকে ৮ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড (অনাদায়ে বিনাশ্রম কারাদণ্ড) প্রদান করা হয়। সাজা ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামিদের কুষ্টিয়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।