ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

কুষ্টিয়া সদর থানার স্ত্রীকে হত্যা মামলায় রনি হোসেন (৩৯) নামে একজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরের দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলামের আদালত দন্ডপ্রাপ্ত আসামির উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে এ রায় দেন।

রায়ে কারাদন্ডসহ ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সাজার আদেশ আদালতের।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হলেন- কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল চারমাইল এলাকার বাসিন্দা মৃত আলতাফ হোসেনের ছেলে মো. রনি হোসেন (৩৯)।

এ মামলায় অপর আসামি সাজাপ্রাপ্ত রনির মা লিলি খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৫ জুন বিকেলে স্ত্রী রত্মা খাতুনকে (৩৫) রনি তার গ্রামের বাড়ি বটতৈল চারমাইল এলাকা থেকে মার্কেট করে দেওয়ার নাম করে কুষ্টিয়া শহরের কোর্টপাড়ায় মা লিলি খাতুনের ভাড়া বাসায় নিয়ে আসেন। সেখানে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রনি তার স্ত্রী রত্নাকে শ্বাস রোধ করে হত্যা নিশ্চিত করেন। নেশাগ্রস্ত ও জুয়াড়ি রনির সঙ্গে দাম্পত্য কলহ ছিল রত্না। কুষ্টিয়ার মিরপুর উপজেলার তাঁতিবন্দ গ্রামের আজিম মৃধার মেয়ে রত্না।

হত্যাকান্ডের পরদিন ১৬ জুন নিহতের ছোট ভাই মো. বিশাল হোসেন হত্যার অভিযোগ এনে রনি ও শাশুড়ি লিলি খাতুনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০২২ সালের ৩১ আগস্ট এজাহার নামীয় দু’জনের বিরুদ্ধে অভিযোগ এনে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল কাদের চার্জশিট দেন আদালতে।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট রফিকুল ইসলাম লালন জানান, স্ত্রী রত্না হত্যা মামলায় জড়িত আসামি রনির বিরুদ্ধে আনীত অভিযোগে সাক্ষ্য-শুনানি শেষে সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দেন আদালত। এ মামলায় অপর আসামি লিলি খাতুনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কর্মী নেবে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক, রয়েছে বৈশাখী ভাতাসহ নানা সুবিধা

error: Content is protected !!

কুষ্টিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

আপডেট টাইম : ১২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :