ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় সাপের কামড়ে মা-মেয়ে দুই জনের মৃত্যু

-ছবিঃ প্রতীকী।

কু‌ষ্টিয়ায় বিষাক্ত সাপের কামড়ে আয়েশা খাতুন (২৫) ও তার ৭ মাস বয়সী মেয়ে নুসরাত জাহানের মৃত্যু হয়েছে। নিহতরা সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের ইব্রাহী‌মের স্ত্রী ও সন্তান।

কাঞ্চনপুর ইউপি চেয়ারম‌্যান আনিসুজ্জামান ঝন্টু জানান, বুধবার (২৩ আগস্ট) রাতে প্রতিদিনের মতো নিজ শয়নকক্ষে শুয়ে ছিলেন আ‌য়েশা ও তার শিশু সন্তান। এ সময় তাদের দুই জনকে বিষাক্ত সাপ কামড় দেয়। কিছু বু‌ঝে উঠার আগেই শিশুটির মৃত‌্যু হয়। মা‌কে চিকিৎসার জন্য কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতালে নি‌য়ে গে‌লে বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল সা‌ড়ে ১০টার দি‌কে তারও মৃত‌্যু হয়।

পরে গ্রামবাসী ইব্রাহিমের ঘরের খাটের নিচ থেকে বিষধর কালাচ সাপ উদ্ধার ক‌রে। এমন কষ্টদায়ক ঘটনায় ভবানীপুরে শোক নেমে এসেছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

কুষ্টিয়ায় সাপের কামড়ে মা-মেয়ে দুই জনের মৃত্যু

আপডেট টাইম : ০৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :