ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির ধাক্কায় গোলাম মোস্তফা (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিন পথচারী।

৫ জানুয়ারি বিকেল ৪টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তফা ওই এলাকার বাসিন্দা। তিনি হোসেনাবাদ বাজারের জেআর পরিবহনের কাউন্টার মাস্টার হিসাবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

আহতরা হলেন- মথুরাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বাদল হোসেন, আফফান জোয়াদ্দার এবং মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর এলাকার সাবেক ইউপি সদস্য বাহারুল ইসলাম।

দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, হোসেনাবাদ বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রলি চার পথচারীকে ধাক্কা দেয়। এতে আহত চারজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মোস্তফার মৃত্যু হয়। অন্যরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

ঘাতক ট্রলি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলমডাঙ্গার কুমারী বাজারে এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির উঠান বৈঠক অনুষ্ঠিত

error: Content is protected !!

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

আপডেট টাইম : ০৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ :