ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় র‌্যাবের পৃথক অভিযানে ফেনসিডিলসহ আটক ৩

কুষ্টিয়ায় র‌্যাবের পৃথক অভিযানে ৩২০ বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে এবং আটক হয়েছে ৩ জন মাদক কারবারি।

এ সময় জব্দ করা হয়েছে মাদক বহনকারী একটি ড্রাম ট্রাক ও একটি কাভার্ডভ্যান। র‌্যাব সূত্র জানায়, ২৬ ফেব্রুয়ারি, সোমবার সকাল ৮.৫০টায় র‌্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল মিরপুর উপজেলার কাতলামারী ব্রিজের দক্ষিণপাশে অস্থায়ী চেকপোষ্টে একটি ড্রাম ট্রাককে সিগন্যাল দিলে ট্রাকের চালক ড্রাম ট্রাক ফেলে পালিয়ে যায়।

পরে ট্রাকে তল্লাশি করে সিটের মধ্যে রক্ষিত ১২০ বোতল ফেনসিডিল (যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ৬০ হাজার টাকা) উদ্ধার করা হয় এবং জব্দ করা হয় ড্রাম ট্রাকটি। এ ঘটনায় মিরপুর থানায় মামলা হয়েছে।

একইদিন সকাল ৫.৫০টায় দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ডিজিটি বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৫৪ বোতল ফেনসিডিল (যার আনুমানিক মূল্য ৪ লক্ষ ৬২ হাজার টাকা) সহ মাদক কারবারি মো. ইকরাম হোসেন (২৬) এবং রতন মালিথা (৩০) কে আটক করে র‌্যাব। এরা একই ইউনিয়নের ধর্মদহ গ্রামের মৃত আজাহার আলী ও নিজাম উদ্দিনের ছেলে।

অপরদিকে একইদিন ভোর ৫টার দিকে দৌলতপুর বাজারে অভিযান চালিয়ে ৪৬ বোতল ফেনসিডিল (যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৩৮ হাজার টাকা) সহ মাদক কারবারি আনারুল ইসলাম (৩২) কে আটক করেছে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল।

এ সময় জব্দ করা হয়েছে মাদক পাচারে ব্যবহৃত একটি মিনি কাভার্ডভ্যান। আটক মাদক কারবারি পাবনা সদরের রাজাপুর গ্রামের মৃত নূর বক্সের ছেলে। জিজ্ঞাসাবাদে আটক মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে তারা মাদক ক্রয়বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

সোমবার রাতে প্রেরিত র‌্যাবের বিজ্ঞপ্তি সূত্র জানায়, কুষ্টিয়ায় পৃথক অভিযান চালিয়ে ৩২০ বোতল ফেনসিডিল সহ ৩জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে মাদক পাচারে ব্যবহৃত একটি মিনি কাভার্ডভ্যান ও একটি ড্রাম ট্রাক। পৃথক ঘটনায় দৌলতপুর থানায় মামলা দায়ের হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আসামে দুই দিনে বাংলাভাষী মুসলিমদের ১১ শতাধিক বাড়িঘর গুঁড়িয়ে দিল সরকার

error: Content is protected !!

কুষ্টিয়ায় র‌্যাবের পৃথক অভিযানে ফেনসিডিলসহ আটক ৩

আপডেট টাইম : ০৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :