দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২
৩২৭
বার পঠিত
কুষ্টিয়ায় রেললাইনে উপর থেকে তরুণীর লাশ উদ্ধার
কুষ্টিয়ার কুমারখালীতে রেললাইনের ওপর থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ নভেম্বর) রাত সোয়া নয়টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের দড়ি মালিয়াট এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন অথবা আত্মহত্যা করেছেন ওই তরুণী। তার বয়স ১৭ থেকে ২০ বছরের মধ্যে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮ টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী রেললাইনে কুমারখালীর সদকী ইউনিয়নের দড়ি মালিয়াট গ্রামের সিএমবি রেলগেট এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেন তারা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে কুমারখালী থানা পুলিশ। এরপর রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। যেহেতু ঘটনাটি রেললাইনে, তাই আইনি কার্যক্রম রেলওয়ে পুলিশ করবে। ওই তরুণীর নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান ওসি। আরও পড়ুনঃ বীর মুক্তিযোদ্ধার বসতবাড়ি ভাংচুর চাঁদাদাবী ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল হক বলেন, খবর পেয়েছি। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পরে বিস্তারিত বলা যাবে।
কুষ্টিয়ার কুমারখালীতে রেললাইনের ওপর থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ নভেম্বর) রাত সোয়া নয়টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের দড়ি মালিয়াট এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন অথবা আত্মহত্যা করেছেন ওই তরুণী। তার বয়স ১৭ থেকে ২০ বছরের মধ্যে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮ টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী রেললাইনে কুমারখালীর সদকী ইউনিয়নের দড়ি মালিয়াট গ্রামের সিএমবি রেলগেট এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেন তারা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে কুমারখালী থানা পুলিশ। এরপর রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। যেহেতু ঘটনাটি রেললাইনে, তাই আইনি কার্যক্রম রেলওয়ে পুলিশ করবে। ওই তরুণীর নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান ওসি।