ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় মজিবর হত্যায় ভাই-ভাবিসহ একই পরিবারের গ্রেফতার ৪

ইসমাইল হোসেন বাবু, ষ্টাফ রিপাের্টার

কুষ্টিয়ার কুমারখালীতে ভ্যানচালক মজিবর রহমান শেখ (৬২) হত্যা মামলায় ভাই, ভাবি ও ভাগ্নেসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৯ জানুয়ারি) গভীর রাতে উপজেলার পান্টি ইউনিয়নের দক্ষিণ মূলগ্রাম থেকে আসামিদের গ্রেফতার করা হয়।সোমবার (২০ জানুয়ারি) দুপুর ২টার দিকে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

নিহত মজিবর রহমান শেখ উপজেলার পান্টি ইউনিয়নের দক্ষিণ মুলগ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

গ্রেফতাররা হলেন, মজিবরের ছোট ভাই মজনু শেখ (৫৫) ও তার স্ত্রী সায়েরা খাতুন (৪৫), ভাগ্নে অমিত হাসান (৩৬) ও চাচা নাসির শেখ (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বসতবাড়ির জমি এবং ২৫ হাজার টাকা পাওনার জেরে ২০২৪ সালের ১ নভেম্বর ভ্যানচালক মজিবর রহমানকে মারধর করে রক্তাক্ত জখম করেন তারই ভাই, ভাবিসহ স্বজনরা। এ ঘটনায় আহত হয়ে তিনি ৩ নভেম্বর পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থেকে নিজ বাড়িতে চলে যান।

পরে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ১২ নভেম্বর তিনি মারা যান। এ ঘটনায় ১৩ নভেম্বর মজিবরের স্ত্রী শরিফা খাতুন বাদী হয়ে পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।

মামলার বাদী শরিফা খাতুন বলেন, বসতবাড়ির জমি ও পাওনা টাকার জেরে স্বামীকে হত্যা করেছে নিকটাত্মীয়। সুষ্ঠু বিচারের আশায় থানায় মামলা করেছি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, একটি হত্যা মামলায় চারজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আসামি ও বাদী নিকটতম আত্মীয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

কুষ্টিয়ায় মজিবর হত্যায় ভাই-ভাবিসহ একই পরিবারের গ্রেফতার ৪

আপডেট টাইম : ১২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপােটার :