ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় বিদ্যার দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে

ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টারঃ

সারাদেশের ন্যায় কুষ্টিয়াতেও অনুষ্ঠিত হচ্ছে বিদ্যার দেবী সরস্বতী পূজা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী।সোমবার (৩ ফেব্রুয়ারি) সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যার ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে।

পূজা উপলক্ষ্যে কুষ্টিয়া শহরের আড়য়াপাড়ার ফাল্গুনী সংঘসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মন্দিরে মন্দিরে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। হিন্দু শাস্ত্রমতে প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শ্বেতশুভ্র কল্যাণময়ী বিদ্যাদেবীর বন্দনা করা হয়।

পূজা অর্চনা, অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণর ও ভক্তি আরাধনার মধ্য দিয়ে কুষ্টিয়ার সরস্বতী পূজা মণ্ডপগুলো মুখর হয়ে উঠেছে। পূজা মণ্ডপগুলোতে রয়েছে দর্শনার্থীদের পদচারণা।

ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী এবং শক্তির আধার হিসেবে সনাতন ধর্মাবলম্বীরা সরস্বতী দেবীর আরাধনা করে থাকেন। এদিন সরস্বতী মায়ের আশীর্বাদ নিয়ে শিশুদের শিক্ষাদানে হাতি খড়িও দেওয়া হয়। ভক্তরা মায়ের কাছে আগামীদিনগুলির মঙ্গল কামনা ও পড়ালেখা ভাল হয় সে প্রত্যাশা করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় দুই শিশুকে সড়কের পাশে রেখে যাওয়ার অভিযোগ

error: Content is protected !!

কুষ্টিয়ায় বিদ্যার দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে

আপডেট টাইম : ০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :