ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় বিএনপি’র সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত জামায়াতকর্মীর মৃত্যু

মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত জামায়াতকর্মী খোকন মোল্লা (৩৫) মারা গেছেন। সোমবার (১৩ জানুয়ারি) বিকাল ৩টার দিকে রাজধানীর ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে রবিবার (১২ জানুয়ারি) বিকাল ৫টার দিকে বিদ্যালয় উপজেলার আমলা ইউনিয়নের মিটন বুরাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সংঘর্ষের এ ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হন।

নিহত খোকন মোল্লা উপজেলার আমলা ইউনিয়নের বুরাপাড়া গ্রামের নওশের আলী মোল্লার ছেলে।

মিরপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি শেখ মহিউদ্দিন আহমেদ বলেন, ‘গতকাল সংঘর্ষে আহত অবস্থায় খোকন মোল্লাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ভোরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বিকাল ৩টার দিকে রাজধানীর ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।’

প্রসঙ্গত, কুষ্টিয়ার মিরপুরে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীর সংঘর্ষের ঘটনা ঘটে। রবিবার (১২ জানুয়ারি) বিকাল ৫টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের মিটন বুরাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সংঘর্ষের এ ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হন।

জামায়াত নেতাকর্মীদের অভিযোগ, বুরাপাড়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন থেকে নাম প্রত্যাহারের জন্য স্থানীয় জামায়াত নেতা মুকুলের উপরে চাপ সৃষ্টি করছিলেন বিএনপি নেতা নাসির।

এ নিয়ে বিরোধের জেরে শনিবার রাতে মুকুলকে হুমকি দেয় নাসির। এরই প্রতিবাদে রবিবার বিকাল ৩টার দিকে বুড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক প্রতিবাদ সভার আয়োজন করেন স্থানীয় জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। এ সময় নাসিরের নেতৃত্বে তার সমর্থকরা সেখানে লাঠিসোঁটা এবং দেশি অস্ত্র নিয়ে হামলা চালান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

কুষ্টিয়ায় বিএনপি’র সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত জামায়াতকর্মীর মৃত্যু

আপডেট টাইম : ০৬:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :