ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় বাচ্চাদের তৈরি পোশাকের শোরুমে আগুন

কুষ্টিয়া শহরের এনএস রোডে বেবি শপ নামের একটি দোকানে শর্ট সার্কিট অথবা বিকট শব্দে এসি বিস্ফোরণের ঘটনায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রবিবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে শহরের এনএস রোডের বেবী শপ নামের বাচ্চাদের তৈরি পোশাকের শোরুমের ভেতরে আগুন লাগে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে শো-রুমের ভেতর থেকে আগুন লাগে। তবে শর্ট সার্কিট অথবা বিকট শব্দে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। এর থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুনের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে শহরে কোনো পুকুর না থাকায় পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে চরম বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের। এক এক করে তিনটি ফায়ার সার্ভিসের গাড়ীর পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম বলেন, শপে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে বেবি শপ নামের প্রতিষ্ঠানই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

কুষ্টিয়ায় বাচ্চাদের তৈরি পোশাকের শোরুমে আগুন

আপডেট টাইম : ০৯:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :