ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় বজ্রপাতে নিহত ৪জনের নাম জানা গেছে

কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক স্থানে বজ্রপাতে তিন কৃষকসহ চারজনের মৃত্যু হয়েছেন। এসব ঘটনায় আহত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন চার জন। বুধবার (৯ অক্টোবর) বিকালে উপজেলার পৃথক পৃথক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দৌলতপুর উপজেলার হোসেনাবাদ গড়েরপাড়া এলাকার মৃত ময়েন উদ্দিনের ছেলে নিজাম উদ্দিন (৪৮), মোজাম আলীর ছেলে তরিকুল ইসলাম (২৫), মৃত হাউস আলীর ছেলে আওলাদ (৬০) হোসেন এবং ফারাকপুর বটতলা এলাকার জামান আলীর স্ত্রী জহুরা খাতুন (৪০)।

দৌলতপুর উপজেলা কৃষি অফিসার নুরুল ইসলাম নান্নু বলেন, বজ্রপাতে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হোসেনাবাদ এলাকায় এ ঘটনা ঘটেছে। তারা বিকেলে মাঠে কাজ করতে ছিলো। এসময় দমকা হাওয়া ও প্রচন্ড বৃষ্টিপাতের সাথে বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

আরেকটি মাঠে আরেকজন কৃষকের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আরও চারজন আহত হয়েছে। তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান  বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, দুপুরে নাহারুল ইসলাম ও তার স্ত্রী কমেলা খাতুন নিজ বাড়িতে টিনের ঘরে কাজ করছিলেন। এসময় বৃষ্টির সঙ্গে প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই নাহারুল ইসলামের মৃত্যু হয়। এসময় তার স্ত্রী কমেলা খাতুন গুররুতর আহত হলে তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নাটনাপাড়া মাঠে বজ্রপাতে কামাল হোসেন ও মহিবুল নামে দুই কৃষক গুরুতর আহত হন। তাদের অচেতন অবস্থায় বাড়িতে নেওয়া হয়। পরিবারের লোকজন মৃত ভেবে তাদের দাফনের প্রস্তুতি নিতে থাকে। একপর্যায়ে দুজনের শরীর নড়ে উঠলে দ্রুত তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উদ্দেশে পাঠানো হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

কুষ্টিয়ায় বজ্রপাতে নিহত ৪জনের নাম জানা গেছে

আপডেট টাইম : ০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :