আপডেট টাইম :
০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
২২৬
বার পঠিত
কুষ্টিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে দুধপান কার্যক্রমের উদ্বোধন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ৯০ নম্বর ওয়াশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০৬ জন ক্ষুদে শিক্ষার্থী প্রতিদিন দুইশ মিলিগ্রাম করে গুঁড়া দুধ পাচ্ছে। পুষ্টিচাহিদা মেটানোর লক্ষে আগামী দুই বছর প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন ( এলডিডিপি) প্রকল্পের স্কুল মিল্ক প্রোগামের আওতায় তাদের দুধ দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে বিদ্যালয় চত্বরে দুধপান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল এবং উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও বিতান কুমার মন্ডল। আরও পড়ুনঃ রায়পুরায় গরুর ফার্মে মিললো গলাকাটা লাশ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলমগীর হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. মোছা. শামিমা আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ও সহকারী শিক্ষা কর্মকর্তা খন্দকার শরীফুল ইসলামসহ প্রমুখ।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ৯০ নম্বর ওয়াশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০৬ জন ক্ষুদে শিক্ষার্থী প্রতিদিন দুইশ মিলিগ্রাম করে গুঁড়া দুধ পাচ্ছে। পুষ্টিচাহিদা মেটানোর লক্ষে আগামী দুই বছর প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন ( এলডিডিপি) প্রকল্পের স্কুল মিল্ক প্রোগামের আওতায় তাদের দুধ দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে বিদ্যালয় চত্বরে দুধপান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল এবং উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও বিতান কুমার মন্ডল।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলমগীর হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. মোছা. শামিমা আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ও সহকারী শিক্ষা কর্মকর্তা খন্দকার শরীফুল ইসলামসহ প্রমুখ।