ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় প্রতিমা ভাঙচুরের পর যুবক আটক

ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপাের্টার

কুষ্টিয়ার একটি কালীমন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের উত্তর মাগুরা মহাশ্মশান কালীমন্দিরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা হাতেনাতে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

পুলিশের দাবি, আটক যুবক নিজের নাম আলী নুর (২৪) এবং বাবার নাম রবিউল ইসলাম পরিচয় দিলেও পরে একাধিকবার ভিন্ন ভিন্ন পরিচয় দিয়েছে। স্থানীয় পাটিকাবাড়ী ক্যাম্প ইনচার্জ এস আই নুরনবী বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী মাধব সাহা ও পলাশ সাহা জানান, তাঁরা মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় দেখতে পান, ওই যুবক বাঁশের লাঠি দিয়ে কালীমন্দিরের গ্রিলের মধ্যে ঢুকিয়ে প্রতিমাগুলো ভাঙচুর করছে। তাঁরা মোবাইল ক্যামেরায় ভিডিও ধারণ করে তাঁকে আটক করেন। এরপর স্থানীয়রা এসে তাঁকে পুলিশে সোপর্দ করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যুবকটি প্রথমে একটি বাঁশের লাঠি দিয়ে কালীপ্রতিমাগুলো গ্রিলের কাছে টেনে আনে, পরে সে হাত, পা, মুখমণ্ডল ভাঙচুর করতে থাকেন।

উত্তর মাগুরা মহাশ্মশান কালীমন্দির কমিটির সাধারণ সম্পাদক সুজন কুমার অধিকারী বলেন, এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। আমরা এর তীব্র নিন্দা জানাই। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে।

আরও পড়ুনঃ কুষ্টিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ ১ ব্যক্তি আটক

পাটিকাবাড়ী ক্যাম্প ইনচার্জ এসআই নুরনবী জানান, ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন এবং তাঁরা সবার সঙ্গে কথা বলেছেন। আটক যুবকের আচরণ অস্বাভাবিক এবং তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় দুই শিশুকে সড়কের পাশে রেখে যাওয়ার অভিযোগ

error: Content is protected !!

কুষ্টিয়ায় প্রতিমা ভাঙচুরের পর যুবক আটক

আপডেট টাইম : ১১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
ইসমাইল হোসেন বাবু, ষ্টাফ রিপোর্টার :