ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় পুকুরে ভাসছিল গৃহবধূ সুমি’র বিবস্ত্র মরদেহ

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পুকুর থেকে ভাসমান অবস্থায় রাজিয়া খাতুন সুমি (২৭) নামের এক গৃহবধূর বিবস্ত্র মরদেহ পুলিশ উদ্ধার করেছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার মৃত বাদশা প্রামাণিকের ছেলে নজরুল ইসলাম নামে এক যুবককে পুলিশ আটক করেছে।

শুক্রবার (২৫ আগস্ট) সকালে মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামে নিহতের বাড়ির পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা পুলিশ।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রাজিয়া খাতুন সুমি ফুলবাড়ীয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের রকিব আলীর স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

নিহতের স্বামী রকিব আলী জানান, রাতে ঘরে পরিবারের সবাইকে নিয়ে ঘুমিয়ে ছিলাম। এ সময় সুমির মোবাইলে একটি কল আসে। সে কথা বলার জন্য ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে খোঁজাখুঁজি করে রাতে পাওয়া যায় না। সকালে বাড়ির পাশে পুকুরে তার বিবস্ত্র মরদেহ ভাসতে দেখি। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে তিনি জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবি করছি।

মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, শুক্রবার সকালে মরদেহ পুকুরে ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে গৃহবধূ রাজিয়া খাতুন সুমির ভাসমান অবস্থায় বিবস্ত্র মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার নজরুল ইসলাম নামে এক যুবককে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে মৃত্যুর রহস্য জানা যাবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

কুষ্টিয়ায় পুকুরে ভাসছিল গৃহবধূ সুমি’র বিবস্ত্র মরদেহ

আপডেট টাইম : ০৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :