ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় পুকুরে দুধ-লবণ-ডাব ঢালতেই ভেসে উঠল শিশুর লাশ !

কুষ্টিয়ার কুমারখালীতে নিখোঁজের প্রায় ১৯ ঘণ্টা পরে সিদ্রাতুল মুনতাহা নামের আড়াই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর সরদারপাড়ার হাকিম সরদারের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই এলাকার ব্যবসায়ী সিরাজুল ইসলামের মেয়ে।

পরে খবর পেয়ে দুপুর ২টার দিকে কুমারখালী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটির সুরতহাল করে। পরে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়ায় মর্গে পাঠান।

এদিকে শিশুটির স্বজন ও এলাকাবাসীর দাবি, ওই পুকুরের পাশে তালগাছ আছে। সেখানে জলপরী ও জ্বিন বাস করে। মেয়েটিকে তারাই তুলে নিয়ে মেরে ফেলেছে।

তবে পুলিশ ও চিকিৎসক বলছেন, স্বজনদের দাবি অযৌক্তিক ও বিজ্ঞান সম্মত নয়।

শিশুটির চাচা মিরাজুল ইসলামের ভাষ্য, গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টা থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আশপাশের পুকুর, প্রতিবেশী ও স্বজনদের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

এ ঘটনায় ওই দিন রাতেই থানায় জিডি করা হয়। এরপর আজ বুধবার (সেপ্টেম্বর) সকালে এক কবিরাজের কাছে গিয়েছিলেন শিশুটির বাবা। দুপুর সোয়া ১২টার দিকে কবিরাজের দেখানো পুকুর থেকে শিশুটির ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশী চাচা আতিয়ার রহমান ( ৪১) বলেন, ওই জায়গা রাতেও অনেক খোঁজাখুঁজি করা হয়েছিল। পাওয়া যায়নি। তবে দুপুরে শিশুর বাবা প্রথমে বুক সমান পানিতে নেমে ওযু করেন। তারপর পানিতে দুধ ঢালেন, লবণ দেন। একটা ডাব ডুবিয়ে দেন। এরপর ডাবও ভাসে উঠল, লাশও ভাসল।

এলাকাবাসী জানান, শিশুটির বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দুরে ৫৫৫ নামক একটি ইটভাটা আছে। ভাটায় শিশুর বাবা ব্যবস্থাপক হিসেবে কাজ করেন। প্রায় শিশুটি একা একা হেঁটে বাবার কার্যালয়ে যেত। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে বাবার কাছে যাওয়ার সময় শিশুটি নিখোঁজ হয়েছিল। এ ঘটনায় ওই দিন রাতেই থানায় জিডি করা হয়। এরপর আজ বুধবার সকালে এক কবিরাজের কাছে গিয়েছিলেন শিশুটির বাবা। দুপুর সোয়া ১২টার দিকে কবিরাজের দেখানো পুকুর থেকে শিশুটির ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়।

বাবা সিরাজুল ইসলাম বলেন, অনেক খোঁজাখুঁজি করেও পাইনি। পরে কবিরাজের দেখানো পুকুর থেকে এবং তার নির্দেশনা অনুযায়ী লাশ পেয়েছি। ওই পুকুরে জলপরী আছে। হয়তো আমি জলপরীর কোনো ক্ষতি করেছি। সেজন্য আমার মেয়েকে জলপরীই মেরেছে। আমার কোনো অভিযোগ নেই।

কাঁন্নাজড়িত কণ্ঠে শিশুটির মা পিংকি খাতুন বলেন, প্রায় মেয়ে একা একা ওর বাবার অফিসে যেত। গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ি থেকে বেড়িয়ে আর ফিরে আসেনি। আমার কোনো শত্রু নেই। কেউ ওকে মারিনি। আল্লাহর মাল আল্লাহ নিছে। কোনো অভিযোগও নেই।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মধ্যবিত্তের ডিম খাওয়া অর্ধেকের বেশি কমেছে: নাহিদ ইসলাম

error: Content is protected !!

কুষ্টিয়ায় পুকুরে দুধ-লবণ-ডাব ঢালতেই ভেসে উঠল শিশুর লাশ !

আপডেট টাইম : ১১:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
ইসমাইল হোসেন বাবু, ষ্টাফ রিপোর্টার :