ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় পদ্মার বালু তোলাকে কেন্দ্র করে দুর্বৃত্তের গুলিতে আহত ২

কুষ্টিয়ায় পদ্মা নদীতে বালু তোলার সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১টা ৩০ মিনিটের দিকে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বেড় কালোয়া গ্রামের পদ্মা নদীতে এই ঘটনা ঘটে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধ দুজন হলেন, কুমারখালীর কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের সোহরাব আলী শেখের ছেলে হুমায়ন শেখ (২৭) ও সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের পুরাতন কুষ্টিয়ার আনোয়ার হোসেনের ছেলে শিমুল হোসেন (৩৪)। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত হুমায়ন শেখ বলেন, বেড় কালোয়া গ্রামের পদ্মা নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কাজ করছিলাম আমরা প্রায় ২০ জন। বেলা দেড়টার দিকে দুটি ট্রলারে ১৫ থেকে ১৭ জন আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই তারা আমাদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এ সময় আমরা দুজন গুলিবিদ্ধ হই।

তিনি বলেন, ধারালো অস্ত্রের আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন। দুজন নৌকা থেকে লাফ দিয়েছে। তাদের খোঁজ পাওয়া গেছে কিনা তাও জানি না। আমার হাঁটুর ওপরে একটা ও নিচে তিনটা ছররা গুলি লেগেছে।

হামলাকারীদের চিনতে পেরেছেন কিনা জানতে চাইলে গুলিবিদ্ধ হুমায়ন শেখ বলেন, ট্রলারে যারা আসছিলেন তারা সবাই অপরিচিত। তবে নৌকা থেকে একজনের মুখে শামীমের নাম উচ্চারণ করতে শুনেছি।

তিনি বলেন, গত সোমবার থেকে আমি দিনে ১ হাজার টাকা হাজিরাতে এই বালুঘাটে শ্রমিকদের দেখভালের কাজ করছি। স্থানীয় জিয়া খাঁ আমাকে বালু ঘাটে লাগিয়েছে। দুঃখের কথা একজনও এখন পর্যন্ত আমাদের হাসপাতালে দেখতে আসেনি।

কুষ্টিয়া সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সুমাইয়া জান্নাত বলেন, দুজন গুলিবিদ্ধ হয়েছেন। একজনকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আরেকজন যিনি হাসপাতালে রয়েছেন তার অবস্থা ভালো।

  • 01

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, জানতে পেরেছি বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘাতে এই ঘটনা ঘটেছে। এর আগে ওই বালু ঘাটের ইজারা ছিল সাবেক ইউপি চেয়ারম্যান স্বপনের। তিনি জেলা যুবলীগের আহ্বায়ক ছিলেন। খোঁজ নিতে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। দুজন আহত হয়েছেন। জানতে পেরেছি তাদের ছড়রা গুলি লেগেছে। তবে তাদের অবস্থা গুরুতর নয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

কুষ্টিয়ায় পদ্মার বালু তোলাকে কেন্দ্র করে দুর্বৃত্তের গুলিতে আহত ২

আপডেট টাইম : ০১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপােটার :