ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় জামায়াতের কর্মী হত্যার প্রতিবাদে সমাবেশ

ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপাের্টার

কুষ্টিয়ার মিরপুরের আমলা ইউনিয়নের বুরাপাড়ায় জামায়াত কর্মী খোকন মোল্লার হত্যার প্রতিবাদে সমাবেশ করেছে দলটি। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলের দিকে উপজেলার আমলা বাজারে প্রতিবাদ সমাবেশ করেছে মিরপুর উপজেলা জামায়াতে ইসলামী।

উক্ত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমির খন্দকার রেজাউল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম। বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমির মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর।

এ সময় বক্তব্য রাখেন জেলা ইউনিট সদস্য অধ্যাপক জোমারত আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া জেলার সহসভাপতি আব্দুল কুদ্দুস মেম্বার, উপজেলা নায়েবে আমির অধ্যাপক শাহ আক্তার মামুন, সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন, আমলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব ডাক্তার রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম বলেন, এদেশ থেকে ফ্যাসিস্ট পালিয়েছে কিন্তু তার দোসররা এখনো রয়ে গেছে। তারা দেশে বারবার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে আসছে। ফ্যাসিস্ট এর দোসর জাসদের সন্ত্রাসীরা বিএনপির আবরণে এসে আমাদের ভাই খোকনকে হত্যা করেছে। এবং আরো অনেক ভাইকে আহত করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং এই ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানাই। এ সময় অন্যান্য বক্তারাও সন্ত্রাসী নাসির ও তার গ্যাং এর শাস্তির দাবি করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

কুষ্টিয়ায় জামায়াতের কর্মী হত্যার প্রতিবাদে সমাবেশ

আপডেট টাইম : ১১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপাের্টার :