ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু

ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে কয়েক ঘণ্টা পর মারা গেছেন বাবাও। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ছেলে ও রাতে বাবার মৃত্যুর এ ঘটনা ঘটে। বুধবার (১১ নভেম্বর) সকাল ৯টার দিকে জানাজা শেষে চৌড়হাস গোরস্থানে পাশাপাশি কবরে তাদের দাফন করা হয়।

মারা যাওয়া বাবার নাম আবদুল মান্নান (৫৯) ও তার বড় ছেলে মাহফুজুর রহমান (২৭)। তারা কুষ্টিয়া শহরের চৌড়হাস ফুলতলা এলাকার বাসিন্দা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবা আবদুল মান্নান দীর্ঘ সাত থেকে আট বছর অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন। তার দুই ছেলে ও দুই মেয়ে। পরিবারে বাবার সঙ্গে একত্রেই থাকেন মাহফুজুর। প্রায় এক বছর আগে বিয়ে করেন তিনি। মাহফুজুর শহরে কোর্ট স্টেশন এলাকায় একটি প্রিন্টিং প্রেসে কাজ করেন। তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। বাবার অসুস্থতাসহ পারিবারিক বিভিন্ন বিষয়ে মাহফুজুর টেনশনে থাকতেন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে প্রেসে কাজ করার সময় মাহফুজুরের মা ফোন করে জানান বাবা বেশি অসুস্থ হয়ে পড়েছেন। এই খবর শোনার পর হঠাৎ মাহফুজুর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোকজনিত কারণে মারা গেছেন।

প্রত্যক্ষদর্শী প্রিন্টিং প্রেসের কর্মী শিপন ইসলাম জানান, মাহফুজুর চেয়ারে বসা ছিলেন। হঠাৎ বাড়ি থেকে ফোন করে জানায় তার বাবা বেশি অসুস্থ হয়ে পড়েছেন। এ সময় তিনি চেয়ারেই বসেই অসুস্থ হয়ে হেলে পড়েন। দ্রুত তাকে হাসপাতালে নিলে ডাক্তার মাহফুজুরকে মৃত ঘোষণা করেন। তখন বাজে ঠিক সাড়ে ৬টা। হাসপাতালের অন্যান্য কাজ শেষ করে তার মরদেহ রাত সাড়ে ৮টার দিকে বাসায় নেওয়া হয়।

মাহফুজুরের মামাতো ভাই ফিরোজ আহমেদ বলেন, খবর পেয়ে আমরা সবাই হাসপাতালে গিয়ে মাহফুজুরের মরদেহ বাসায় নিয়ে আসি। বাড়িতে নেওয়ার পর মাহফুজুরের মৃত্যুর খবর তার বাবাকে জানানো হয়। এই খবর শোনার পর তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। তার কাফন সম্পূর্ণ করার পরেই শুনি রাত ১১টার দিকে তার বাবাও মারা গেছেন।

তিনি আরও বলেন, মাহফুজুর পরিবারের আয়ের একমাত্র ব্যক্তি ছিলেন। সকাল ৯টার দিকে চৌড়হাস গোরস্থানে পাশাপাশি কবরে তাদের দাফন করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

তুরস্কে কপ সম্মেলনে তারেক রহমানের ৫ প্রস্তাবে কী আছে?

error: Content is protected !!

কুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু

আপডেট টাইম : ০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সময়ের প্রত্যাশা ডেস্ক : :