ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় চকলেটের প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণঃ থানায় মামলা

কুষ্টিয়ায় চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মতিয়ার রহমান মতি নামে ৬৫ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় রোববার সকালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা করেছেন।

শনিবার (২৭ মে) সন্ধ্যা সাতটার দিকে সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি একই গ্রামের বাসিন্দা।

জানা যায়, একই এলাকার প্রতিবেশী হওয়ার সুবাদে ঐ স্কুল ছাত্রীর পরিবারের সঙ্গে মতিয়ারের সুসম্পর্ক গড়ে ওঠে। যার কারণে ভুক্তভোগীর বাড়িতে নিয়মিত যাওয়া আসা ছিল তার।

শনিবার (২৭ মে) সন্ধ্যার দিকে বাড়ির পাশে খেলা করছিল ৯ বছর বয়সের ঐ স্কুলছাত্রী। এ সময় মতিয়ার সেখানে গিয়ে শিশুটিকে চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণ করেন। এ সময় শিশুটি ভয়ে এবং ব্যথায় চিৎকার দিতে শুরু করলে বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি-ধমকি দিয়ে দৌড়ে পালিয়ে যান মতিয়ার।

এদিকে, শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে ভর্তি করে। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় রোববার সকালে শিশুটির বাবা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া মডেল থানার ওসি জহুরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত মতিয়ার পলাতক রয়েছেন। তাকে ধরতে পুলিশ কাজ করছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ওএমএসের চাল-আটা বিক্রির বরাদ্দ হ্রাসে খাদ্যনিরাপত্তা নেটওয়ার্কের উদ্বেগ

error: Content is protected !!

কুষ্টিয়ায় চকলেটের প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণঃ থানায় মামলা

আপডেট টাইম : ০৪:১৭ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :