ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কুষ্টিয়ায় মোটরসাইকেলের সঙ্গে ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আবু সাঈদ বাদশা (৫২) ও মো. ওয়াহেদ ইউসুফ খান ওরফে লিটন (৫৩) নামের দুই জন নিহত হয়েছেন।

বুধবার (১ মে) দিবাগত রাত আনুমানিক দেড়টার সময় কুষ্টিয়া শহরের সাদ্দাম বাজার মোড় এলাকায় কুষ্টিয়া টু ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া জিলা স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ বাদশা কুষ্টিয়া সদর উপজেলার শহরের নতুন কোর্টপাড়া (টালিপাড়া) এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে ও মো. ওয়াহেদ ইউসুফ ওরফে লিটন একই উপজেলার হরিপুর শালদাহ এলাকার আব্দুল হাই খানের ছেলে এবং কুষ্টিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র টিটু কমিশনারের ছোট ভাই।

আবু সাঈদ বাদশা পেশায় কনফেকশনারি দোকানদার ছিলেন এবং মো. ওয়াহেদ ইউসুফ ওরফে লিটন সাংবাদিকতা করতেন। তিনি কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সদস্য ও দৈনিক ইন্টারন্যাশনাল ও দৈনিক স্বর্ণযুগের উপদেষ্টা সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল যোগে আবু সাঈদ বাদশা ও মো. ওয়াহেদ ইউসুফ খান ওরফে লিটন মজমপুর গেট থেকে সাদ্দাম বাজার মোড়ে যাওয়ার সময় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে জিলা স্কুলের সামনে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে দু’জনই গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায় ৷ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আবু সাঈদ বাদশাকে মৃত ঘোষণা করেন এবং মো. ওয়াহেদ ইউসুফ খানের অবস্থা গুরুতর হলে ঢাকায় স্থানান্তর করেন।

বৃহস্পতিবার (২ মে) সকালের দিকে ঢাকায় নিউরো সায়েন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ওয়াহিদ ইউসুফ খান ওরফে লিটনের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা বলেন, গত রাতে সড়ক দুর্ঘটনায় দুইজন আহত হয় ৷ স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পরে একজন মারা যায় এবং একজনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় পাঠানো হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-চীন করিডোর: নতুন সম্ভাবনার

error: Content is protected !!

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আপডেট টাইম : ০৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :