ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুমারখালীতে পাঁচ দিন ধরে নিখোঁজ ২ মাদ্রাসা শিক্ষার্থী

কুষ্টিয়ার কুমারখালীতে পাঁচ দিন ধরে দুই মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার (১২ জুলাই) থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ শিক্ষার্থীদের অভিভাবকরা

গত শুক্রবার বিকেলে চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলা দেখতে গিয়ে তারা নিখোঁজ হন।

দুই শিক্ষার্থী হলেন- উপজেলার যদুবয়রা ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের ভ্যানচালক আলম শেখের ছেলে মো. সাব্বির শেখ (১৩) ও বাগুলাট ইউনিয়নের শেখপাড়া গ্রামের রাজমিস্ত্রি শিপন আলীর ছেলে মো. সামিউল ইসলাম। তারা দুইজনই চৌরঙ্গী নূরানী হাফেজিয়া ও ক্যাডেট স্কিম মাদরাসার হেফজ শ্রেণির ছাত্র।

জিডি সূত্রে জানা যায়, গত শুক্রবার মাদরাসা থেকে প্রায় তিনশো মিটার দূরে চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলা দেখতে গিয়েছিল সাব্বির ও সামিউল। সবাই ফিরে আসলেও তারা আর ফেরেনি। পরে মাদরাসা কর্তৃপক্ষ বিষয়টি নিখোঁজ ছাত্রদের পরিবারকে জানায়। মাদরাসা কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করলেও তাদের কোনো সন্ধান মেলেনি। পরে থানায় জিডি করেন অভিভাবকরা।

নিখোঁজ শিক্ষার্থীদের বাবা আলম ও শিপন বলেন, শুক্রবার সন্ধ্যায় মাদরাসার হুজুর ফোন করে জানায় আমাদের সন্তানদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর আত্মীয়-স্বজনদের বাড়িতে শিশুদের খোঁজ করা হয়। পাঁচ দিনেও খোঁজ মেলেনি তাদের।

মাদরাসার শিক্ষক মাওলানা মো. শরিফুল ইসলাম বলেন, শুক্রবারে বিকেলে মাঠে খেলা দেখতে গিয়ে দুইজন আর ফিরে আসেনি। তাৎক্ষণিক তিনি অভিভাবক ও মাদরাসা পরিচালনা কমিটিকে বিষয়টি জানান। পরে সবাই মিলে খোঁজাখুঁজি করেও দুই শিক্ষার্থীর কোনো সন্ধান পাননি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম বলেন, বুধবার দুপুরে নিখোঁজের ঘটনায় দুই অভিভাবক থানায় জিডি করেছেন। পুলিশ তাঁদের উদ্ধারে কাজ করছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

কুমারখালীতে পাঁচ দিন ধরে নিখোঁজ ২ মাদ্রাসা শিক্ষার্থী

আপডেট টাইম : ০৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :