ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুড়িগ্রামে আলোচিত কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি আটক

আরিফুল ইসলাম জয়ঃ

কুড়িগ্রামের রাজারহাটে ১৮ দিন আটকিয়ে রেখে সংঘবদ্ধ ধর্ষণের মামলার প্রধান আসামি ফজলুল হককে (৪৮) গ্রেপ্তার করেছে রাজারহাট থানা পুলিশ।

আটক ফজলুল হক লালমনিরহাটের চর গোগুন্ডা এলাকার টেংরা মামুদ এর ছেলে। শুক্রবার রাতে রংপুর থেকে তাকে আটক করা হয়। আজ শনিবার (২২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন রাজারহাট থানার ওসি তছলিম উদ্দিন।

এর আগে গত (২ মার্চ) সম্পর্কের আত্মীয়তার সুবাদে ধর্ষক ফজলুল হক ও তার স্ত্রী কিশোরীর বাড়িতে যায়। বাড়িতে কেউ না থাকার সুবাদে অস্ত্রের মুখে কিশোরীকে তুলে লালমনিরহাটের চর গোগুন্ডা এলাকার বাড়িতে নিয়ে যায়। সেখানে ১৮ দিন আটকিয়ে রেখে সংঘবদ্ধ ধর্ষণ চালায় ও মোবাইলে ভিডিও ধারণ করে।

গত বুধবার রাতে ওই কিশোরী কৌশলে পালিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় ফজলু ও তার লোকজন তাকে ধাওয়া করে। পরে রাজারহাটের গতিয়াসাম গ্রামে আব্দুল বাছেদ মিয়ার বাড়িতে আশ্রয় নেন কিশোরী। পরে তিনজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হলে পুলিশ প্রধান আসামি ফজলুল হকে গ্রেপ্তার করে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন বলেন, আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি ফজলুল হককে রংপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের তৎপরতা অব্যাহত রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরি

error: Content is protected !!

কুড়িগ্রামে আলোচিত কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি আটক

আপডেট টাইম : ০৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
আরিফুল ইসলাম জয়, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :