ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কালীগঞ্জ নিশ্চিন্তপুর গ্রামে র‌্যাবের অভিযান এমপি’র ভাতিজাসহ দুই মাদক কারবারী আটক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে অভিযান চালিয়ে একশ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে ঝিনাইদহ র‌্যাব-৬। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার নিশ্চিন্তপুর (মধুগঞ্জ) এলাকার ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের আপন ভাই মৃত ওবাইদুল ইসলামের ছেলে নিহাল হাসনাইন লিপু (৩৪) ও ফয়লা মাষ্টারপাড়া এলাকার স্বপন দাসের ছেলে সমীত দাস বাবু (৩২)।

সিপিসি-২, ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিন এক ই-মেইল বার্তায় জানান, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এ সময় নিশ্চিন্তপুর শ্মশান সংলগ্ন লিপুর হলুদের চাতালের একটি ঘর থেকে একশ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল সেট, ১০টি সীম কার্ড ও নগদ ১৫ হাজার ৮৩০ টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাবের একটি সুত্র জানায়, কালীগঞ্জ এলাকায় জনপ্রতিনিধিদের আত্মীয় স্বজনরা মাদক কারবারের সঙ্গে জড়িয়ে পড়েছে। ইতিপুর্বে বারোবাজার ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালামের স্বজনদের আটক করেছিল র‌্যাব।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় পূজামণ্ডপে নগদ অর্থ ও গেঞ্জি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল-আমিন

error: Content is protected !!

কালীগঞ্জ নিশ্চিন্তপুর গ্রামে র‌্যাবের অভিযান এমপি’র ভাতিজাসহ দুই মাদক কারবারী আটক

আপডেট টাইম : ১০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধিঃ :