ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

৮জন আটক,মাইক্রোবাস জব্দ

কালীগঞ্জে পাওনা টাকা আদায় করতে অপহরণ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মেইন বাসস্ট্যান্ড এলাকায় মাইক্রোবাস তল্লাশি করে ৮ জনকে আটক করেছে পুলিশ। এ সময় মাইক্রোবাস জব্দ করা হয়েছে। সোমবার রাত ৮ টার দিকে পাওনা টাকা আদায়ের জন্য সুমন ঘোষ নামে একজনকে সাতক্ষীরা জেলা কালীগঞ্জ থেকে পাবনায় নিয়ে যাওয়ার পথে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, জাহাঙ্গীর হোসেন, মাইক্রোবাস ড্রাইভার রহমান আলী, মনিরুল ইসলাম, মিলন হোসেন, সোহাগ, সাগর হোসেন, এনামুল ও সাইমুন। তাদের বাড়ি পাবনা জেলার ডেমরা এলাকায়। আটক জাহাঙ্গীর হোসেন জানান, সুমন ঘোষের কাছে আমি ২ লক্ষ তিন হাজার টাকা পাই।

অনেকদিন চাওয়ার পরও তিনি টাকা দেন না। পাবনা থেকে পালিয়ে সাতক্ষীরা শশুরবাড়ি এলাকায় বসবাস শুরু করেন। টাকা আদায়ের জন্য সেখান থেকে তাকে পাবনায় নিয়ে যাওয়া হচ্ছিল। কালীগঞ্জ থানার এসআই সাগর শিকদার জানান, ওসি স্যারের নির্দেশে মেইন বাসস্ট্যান্ড এলাকায় চেক পোস্ট বসিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

এ সময় সুমন ঘোষ নামে একজনকে মাইক্রোবাস থেকে উদ্ধার করা হয়। কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া বলেন, সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার ওসি আমাকে ফোনে জানান সেখান থেকে সুমন ঘোষ নামে একজনকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনার এলাকা দিয়ে গেলে তাদের আটক করার কথা জানান। সাতক্ষীরা থেকে পুলিশ এসে তাদের নিয়ে যাবেন। সেখানকার ওসি তাদের আইনি ব্যবস্থা গ্রহন করবেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

৮জন আটক,মাইক্রোবাস জব্দ

কালীগঞ্জে পাওনা টাকা আদায় করতে অপহরণ

আপডেট টাইম : ০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১
মোঃ জাহিদুর রহমান তারিক :