ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কালিয়া পৌরসভার কর্মকর্তা কর্মচারিদের বেতন ভাতার দাবীতে কর্মবিরতি পালন

নড়াইলের কালিয়া পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা বেতন ভাতার দাবীতে কর্ম বিরতি পালন করছেন। ১৭ এপ্রিল সকাল থেকে কালিয়া পৌরসভা কর্মকর্তা কর্মচারি এসোসিয়েশন আগামী ৭দিনের জন্য এই কর্মসুচি পালন করবে বলে জানা যায়।
জেলা প্রশাসক বরাবর একটি অনুলিপিতে থেকে জানা যায়, ঈদুল ফিতরে বেতন ভাতা না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে মানবতার জীবন যাপন করছেন। পৌরসভার অনেক কর্মকর্তা কর্মচারির ৬ থেকে ২৬ মাস পর্যন্ত বেতন ভাতা বন্ধ আছে। ঈদের আগে হাট বাজার ইজারার টাকা পেলেও বেতন ভাতা দেওয়া হয়নি। কর্মকর্তা কর্মচারিগন এ অবস্থায় আগামী ৭ দিনের মধ্যে বেতন ভাতা পরিশোধের জন্য মেয়রের নিকট আহবান জানিয়েছেন।
কালিয়া পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মোঃ মামুনুর রশিদ বলেন, আগামী ১ সস্থাহের মধ্যে বেতন ভাতা পরিশোধ না করলে আমরা লাগাতার কর্ম বিরতি পালন করে যাব। তিনি আরো বলেন মাস্টার রোলে নিয়োগকৃত ২২ জন কর্মচারির বেতন পরিশোধ করলেও আমাদের স্থায়ী নিয়োগপ্রাপ্ত কর্মচারিদের ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে কোন বেতন ভাতা দেয়নি।
এ বিষয়ে কালিয়া পৌর মেয়র ওয়াহিদুজ্জামান হীরা জানান, পূর্বের সকল মেযরদের রেখে যাওয়া বকেয়া বেতন আমি পরিশোধ করেছি। আমার সময় কর্মকর্তা কর্মচারিরা যথাসময়ে বেতন ভাতা পেয়ে থাকেন।
এই কর্মরিতির ফলে বিভিন্ন এলাকা থেকে সেবা নিতে আসা মানুষেরা সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। ১৯৭৬ সালে প্রতিষ্টিত এই পৌরসভা আগে কখনো এমন অবস্থা সৃষ্টি হয়নি। সাধারন মানুষ এই অবস্থার অবসান চান।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

‘ভারত-বাংলাদেশকে নিয়ে টুর্নামেন্ট করুন, আমাদের সময় নষ্ট করবেন না’, শ্রীলঙ্কার কোচের বিস্ফোরক মন্তব্য

error: Content is protected !!

কালিয়া পৌরসভার কর্মকর্তা কর্মচারিদের বেতন ভাতার দাবীতে কর্মবিরতি পালন

আপডেট টাইম : ০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :