ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কালাই উপজেলাতে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

আর মাত্র ৫ দিন পর শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। পূজাকে আরো উৎসবমুখর করতে কালাই এর পূজা মণ্ডপ গুলোয় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দেবী দুর্গাকে সাজাতে রাত-দিন ব্যস্ত সময় কাটাচ্ছেন উপজেলা প্রতিমা কারিগররা। শত কষ্টের মধ্যেও দুর্গাকে সাজাতে পেরে কিছুটা প্রশান্তি পাচ্ছেন এসব কারিগর।
আগামী ৯ অক্টোবর মহাষষ্ঠী দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এই দুর্গাপূজাকে কেন্দ্র করে মণ্ডবে মণ্ডবে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমাশিল্পীর তুলির আঁচড়ে যেন প্রাণ সঞ্চারিত হচ্ছে দেবী দুর্গার। প্রতিমা কারিগরদের যেন দম ফেলার সময় নেই। এবার কালাই উপজেলায় সর্বমোট ২৪ টি মণ্ডবে পূজা অনুষ্ঠিত হবে।
এদিকে বেশ কয়েকটি পূজা মণ্ডবে ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে পুরোদমে প্রতিমা তৈরির কাজ চলছে। দিনরাত প্রতিমাশিল্পীরা কাজ করছেন। খড় আর কাঁচামাটি ও রঙের কাজ শেষে এখন নানা সাজসজ্জায় দেবী দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক ও গণেশসহ সব দেবতাকে বর্ণিল করে তোলার কাজ চলছে।
দুর্গাপূজাকে সুষ্ঠু, সুন্দর ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও শামীমা আক্তার জাহান ও থানা নির্বাহী অফিসার মোঃ ওয়াসিম আলবারী। উপজেলা পূজা কমিটির পক্ষ থেকে নেয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। এরই মধ্যে পূজা মন্ডপের সভাপতি সেক্রেটারি ও বিএনপি জামাত দলের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা প্রশাসন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় মাছ চাষের খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

error: Content is protected !!

কালাই উপজেলাতে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

আপডেট টাইম : ০৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
মিশিকুল মন্ডল, জয়পুরহাট জেলা প্রতিনিধি :