ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কালাইয়ে অসময়ের বৃষ্টিতে ভিজেছে আমন ধান, কৃষকের কপালে চিন্তার ভাঁজ

জয়পুরহাট জেলা প্রতিনিধি

রোববার (২২ নভেম্বর) সকালে কালাই উপজেলায় মাঠজুড়ে কেটে রাখা আমন ধান অসময়ের বৃষ্টিতে ভিজে গেছে এবং জমিতে পানি জমেছে। সময়মতো ধান শুকিয়ে ঘরে তুলতে না পারলে লোকসানের আশঙ্কায় কৃষকেরা ফসল ঘরে তোলা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন।

কালাই উপজেলার আমন ধানের মাঠে গিয়ে দেখা যায়, বিস্তীর্ণ জমিতে কেটে রাখা ধান বৃষ্টির পানিতে ভিজে আছে। কেউ জমির পানি নিষ্কাশনের চেষ্টা করছেন, কেউ কেটে রাখা ধান টেনে এক জায়গায় স্তূপ করছেন। আবার কেউ হতাশ হয়ে ক্ষেতের পাশে রেখেছেন।

পাইকেশ্বর গ্রামের কৃষক গাজিউল মন্ডল বলেন, ‘অনেক কষ্ট করে ধান ফলিয়েছি। ধান পেকে যাওয়ায় কেটে মাঠে রেখেছিলাম। কিন্তু হঠাৎ বৃষ্টি এসে সব এলোমেলো করে দিয়েছে। জমিতে পানি জমে থাকায় ধান শুকাতে পারছি না। এভাবে পড়ে থাকলে ধানের গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। কীভাবে ধান ঘরে তুলব, তা নিয়েই দুশ্চিন্তায় আছি।’

আরেক কৃষক রনি ইসলাম বলেন, ‘ধান কাটার পর ভেবেছিলাম দ্রুত মাড়াই করে ঘরে তুলব। কিন্তু বৃষ্টির কারণে সব কাজ বন্ধ হয়ে গেছে। জমিতে পানি জমে থাকায় ধান নিয়ে কাজ করাও কঠিন হয়ে পড়েছে। রোদ না উঠলে ধান শুকানো সম্ভব হবে না। এমন পরিস্থিতিতে লোকসানের আশঙ্কা করছি।’

উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, এবার কালাই উপজেলায় মোট ১১ হাজার ৯ শত ৫০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে প্রায় ৮ শত ৩৫ হেক্টর জমির ধান আক্রান্ত হয়েছে। মূলত নিচু জমিগুলোতেই কিছুটা পানি জমেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

প্লাস্টিক বর্জ্য থেকে সম্পদ, বর্ষসেরা গ্রিন এসএমই পুরস্কার পেলেন আলভি

error: Content is protected !!

কালাইয়ে অসময়ের বৃষ্টিতে ভিজেছে আমন ধান, কৃষকের কপালে চিন্তার ভাঁজ

আপডেট টাইম : ০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সময়ের প্রত্যাশা ডেস্ক : :