ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কালবৈশাখির তাণ্ডবে হাতিয়ার দুই শিক্ষা প্রতিষ্ঠান লন্ডভন্ড

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় কালবৈশাখির তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়েছে উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠান।ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ঘরবাড়ি ও গাছপালা। রবিবার দুপুর ১২টার দিকে কালবৈশাখি ঝড়টি আঘাত হানে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে জেলার বিভিন্ন স্থানে হঠাৎ করে তীব্র বাতাস ও বজ্রপাতসহ কালবৈশাখি আঘাত হানে উপকূলীয় জেলা হাতিয়ায়। ঝড়ে হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের মানিকবাজারের সোনাদিয়া মডেল নুরানি মাদরাসার টিনশেড একটি ঘর উড়ে যায়। এছাড়া হাতিয়া ডিগ্রি কলেজের টিনশেডের একটি ভবন বিধ্বস্ত হয়। তীব্র বাতাসে জেলার বেশ কিছু এলাকায় গাছপালা ভেঙে পড়েছে।

সোনাদিয়া মডেল নুরানি মাদরাসার সভাপতি আবুল হাসেম জানান, ২০২৩ সালের ডিসেম্বরে আমাদের মাদরাসাটির কার্যক্রম শুরু হয়েছে। এখানে ১২০ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে। আজ হঠাৎ ঝড়ে আমাদের পুরো ভবন উড়ে গেছে। এতে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন আবার সবাই মিলে চেষ্টা করে ভবনটি নির্মাণের কাজ শুরু করতে হবে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।

হাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.শারফুদ্দিন বলেন, ঝড়ে কলেজের টিনশেড ভবনটি বিধ্বস্ত হয়েছে। এ ভবনে ৪টি শ্রেণিকক্ষ ছিল, যেখানে পাঠদান কার্যক্রম চালানো হতো।

সোনাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসান জানান, কালবৈশাখিতে সোনাদিয়া ইউনিয়নের একটি মাদরাসাসহ কিছু গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অ্যাটকোর নতুন সভাপতি অঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুস সালাম

error: Content is protected !!

কালবৈশাখির তাণ্ডবে হাতিয়ার দুই শিক্ষা প্রতিষ্ঠান লন্ডভন্ড

আপডেট টাইম : ০৫:৪২ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪
হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :