আপডেট টাইম :
০৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২
২৯০
বার পঠিত
কানাইপুরে শিকড়’র উদ্যোগে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে মূলধনী পণ্য বিতরণ
ফরিদপুরের কানাইপুরে সামাজিক সংগঠন শিকড় এর উদ্যোগে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে মূলধনী পণ্য বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার বিকেলে কানাইপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসব পণ্য বিতরণ করা হয়। বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিকড় নীতি নির্ধারণী ফোরামের সদস্য শাহ মো: শাহজাহান মোল্যা, প্রধান শিক্ষক, কানাইপুর উচ্চ বিদ্যালয়, মো: মোসাররফ হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, পোরদিয়া উচ্চ বিদ্যালয়, শফিকুল ইসলাম খোকন, প্রতিষ্ঠাতা ও এ্যাডমিন(প্রধান), মো: কামাল হোসেন মিয়া, মো: হাবিবুর রহমান সাইফুল, মো: সেলিম মিয়া, আকলিমা খানম রনি, মো: রায়হান উদ্দিন, মো: সবুজ মোল্যা প্রমুখ এছাড়া সাধারণ সদস্যদের মধ্যে ছিলেন আ: বারেক মোল্যা, একে আজাদ, মো: দেলোয়ার হোসেন। এসময় এলাকার আটজন ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে আশি হাজার টাকার মূলধনী পণ্য বিতরণ করা হয়। শিকড় সংগঠনের প্রতিষ্ঠাতা প্রধান শফিকুল ইসলাম খোকন জানান,আমরা শিকড় এর মাধ্যমে অসহায় ও দুস্থ মানুষের মাঝে সহযোগিতা করেছি আজ ১৩তম বারে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে মূলধনী পণ্য বিতরণ করলাম। আরও পড়ুনঃ মহম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ৩০, বাড়ি-ঘর ভাংচুর এসময় ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে মূলধনী পণ্য তুলে দেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও কানাইপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোঃ শাহজাহান মোল্লা। মূলধনী পণ্য পেয়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা সংগঠনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ফরিদপুরের কানাইপুরে সামাজিক সংগঠন শিকড় এর উদ্যোগে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে মূলধনী পণ্য বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার বিকেলে কানাইপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসব পণ্য বিতরণ করা হয়।
বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিকড় নীতি নির্ধারণী ফোরামের সদস্য শাহ মো: শাহজাহান মোল্যা, প্রধান শিক্ষক, কানাইপুর উচ্চ বিদ্যালয়, মো: মোসাররফ হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, পোরদিয়া উচ্চ বিদ্যালয়, শফিকুল ইসলাম খোকন, প্রতিষ্ঠাতা ও এ্যাডমিন(প্রধান), মো: কামাল হোসেন মিয়া, মো: হাবিবুর রহমান সাইফুল, মো: সেলিম মিয়া, আকলিমা খানম রনি, মো: রায়হান উদ্দিন, মো: সবুজ মোল্যা প্রমুখ এছাড়া সাধারণ সদস্যদের মধ্যে ছিলেন আ: বারেক মোল্যা, একে আজাদ, মো: দেলোয়ার হোসেন।
এসময় এলাকার আটজন ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে আশি হাজার টাকার মূলধনী পণ্য বিতরণ করা হয়। শিকড় সংগঠনের প্রতিষ্ঠাতা প্রধান শফিকুল ইসলাম খোকন জানান,আমরা শিকড় এর মাধ্যমে অসহায় ও দুস্থ মানুষের মাঝে সহযোগিতা করেছি আজ ১৩তম বারে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে মূলধনী পণ্য বিতরণ করলাম।
এসময় ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে মূলধনী পণ্য তুলে দেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও কানাইপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোঃ শাহজাহান মোল্লা। মূলধনী পণ্য পেয়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা সংগঠনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।