ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কলেরা থেকে বাঁচতে গিয়ে সাগরে ডুবে নিহত ৯১

* নিহতরা সবাই কলেরা মহামারী থেকে বাঁচতে ছোট নৌকায় করে মোজাম্বিক দ্বীপে যাচ্ছিল * নৌকাতে অতিরিক্ত যাত্রী নেওয়া হয়েছিল তাই এক পর্যায়ে নৌকাটি ডুবে যায়

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৯:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪
  • ৪৫৯ বার পঠিত

দক্ষিণ আফ্রিকার দেশ মোজাম্বিকের উত্তর উপকূলে নৌকা ডুবে ৯০ জনেরও বেশি মানুষ মারা গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে অনেক শিশু রয়েছে বলেও জানা গেছে।

নিহতরা সবাই কলেরা মহামারী থেকে বাঁচতে মাছ ধরার ছোট নৌকায় করে লুঙ্গা থেকে মোজাম্বিক দ্বীপে যাচ্ছিল। সে সময়ই এই নৌকাডুবির ঘটনা ঘটে।

সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

নামপুলা প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, মাছ ধরার নৌকাটিতে ১৩০ জন যাত্রী ছিল। তারা নাম্পুলা প্রদেশের একটি দ্বীপে যাওয়ার জন্য নৌকাটিতে উঠেছিল। তাদের মধ্যে পাঁচজনকে উদ্ধার করা হয়েছে।

নামপুলা প্রদেশের সেক্রেটারি অফ স্টেট জেইম নেটো জানান, ‘নৌকাতে অতিরিক্ত যাত্রী নেওয়া হয়েছিল এবং এটি যাত্রী বহনের জন্য অনুপযুক্ত হয়ে পড়েছিল। তাই এক পর্যায়ে নৌকাটি ডুবে যায়।’

গত বছরের জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশে কলেরার প্রাদুর্ভাবের কারণে নামপুলা প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাতিসংঘের সংস্থা ইউনিসেফ জানিয়েছে, কলেরার বর্তমান প্রাদুর্ভাব গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে খারাপভাবে ছড়াচ্ছে। ২০২৩ সালের অক্টোবর থেকে, সরকারি হিসেবে শুধুমাত্র মোজাম্বিকেই ১৩ হাজার ৭০০ জন আক্রান্ত এবং ৩০ জনের মৃত্যুর খবর জানা গেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক সমর্থন দেখাতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়: নবীন কর্মকর্তাদের প্রধানমন্ত্রী

error: Content is protected !!

কলেরা থেকে বাঁচতে গিয়ে সাগরে ডুবে নিহত ৯১

আপডেট টাইম : ০৯:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪
অনলাইন ডেস্ক :